চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয়-ডরহীন’ বিজয়কে আগলে রাখছেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 18, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

তিন বছর পর দলে ফিরে এনামুল হক বিজয় শুরুটা করেন বাউন্ডারি মেরে। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার ওপেনার ১৪ বলে চার বাউন্ডারিতে ১৯ রান করে সাজঘরে ফেরেন। ২২ গজে এমন ভয়-ডরহীন থেকে বাংলাদেশর জন্য বিজয়ের নিবেদন দেখে খুশি অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

‘বিজয় অনেকদিন পর দলে এসে যেভাবে খেলেছে, আমরা ঠিক এটাই চাই। ভয়-ডরহীন ক্রিকেট খেলুক। অবশ্য ওর জায়গা থেকে ইনিংসটা বড় করার সুযোগ ছিল। লক্ষ্যটা বড় ছিল না। আমাদের চাপ ছিল না। তারপরও ও যেভাবে ব্যাটিং করেছে আমরা শতভাগ আগলে রাখব তাকে। ও দেখিয়েছে এখন অনেক ইতিবাচক। আমরা দল থেকে যেটা চাই, সেভাবেই খেলেছে। এই মনোভাবই ম্যাচ জিততে সহায়তা করবে।’

বিজয়ের নামে অপবাদ ছিল তিনি নিজের জন্য খেলেন! সেটি ঘোচাতেই হয়ত মাত্র ১৭১ রানের লক্ষ্য টপকাতে নেমেও ডানহাতি ব্যাটসম্যান মারকুটে ব্যাটিং চালিয়ে ঝুঁকি নিয়েছেন। পরে বাউন্ডারির কাছে ক্যাচ দেন ছক্কা হাঁকাতে গিয়ে। ইনিংস বড় হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে ফেরা বিজয়ের আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক মঞ্চে সাবলীল ব্যাটিংয়েও।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন বিজয়। ঘরোয়া ক্রিকেটে রান করেও ফেরা যাচ্ছিল না। ফেরার প্রশ্নে তার সবচেয়ে বড় বদনাম ছিল দলের চাহিদা অনুযায়ী আগ্রাসী হতে না পারার বিষয়টি। ওয়ানডেতে ৭০ স্ট্রাইকরেটের বিজয়কে পেছনে ঠেলে ১০০ ছুঁইছুঁই স্ট্রাইকরেটে রান তুলে দলে জায়গা পাকা করে ফেলেন সৌম্য সরকার। খারাপ ফর্মের কারণে ত্রিদেশীয় সিরিজের দলে নেই এ বাঁহাতি। তবে ভয়-ডরহীন ক্রিকেট খেলায় পারঙ্গম সৌম্য দল থেকে বাদ পড়ার পরও মাশরাফীর প্রশংসা পেয়েছেন।

Tags: ত্রিদেশীয় সিরিজবিজয়মাশরাফী
Previous Post

রিয়াল-জিদান মধুচন্দ্রিমা আর পাঁচ মাস

Next Post

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বিদেশী উপহার সংরক্ষণে বিশেষ ট্রেজারি

Next Post

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বিদেশী উপহার সংরক্ষণে বিশেষ ট্রেজারি

ফাইল ছবি

মুমিনুলের সেঞ্চুরি, রাজ্জাক-তুষারের অর্জন ও নিরুত্তাপ ড্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT