চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক-প্রকাশকের জামিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 15, জানুয়ারি 2018
in আদালত
A A
court

মানহানির এক মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। সঙ্গে ছিলেন আইনজীবী মো.আসাদুজ্জামান ও বিপাশা চক্রবর্তী।

আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বলেন, আদালত এই মামলায় অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে জামিন দিয়েছেন।

এর আগে ২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘সাবেকদের আমলনামা: রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রকাশের জেরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে মানহানি মামলা করেন।

গত ২ জানুয়ারি লালমনিরহাটের ৪ নম্বর আমলী আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন এই মামলায় দুই জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে আজ আদালত তাদের জামিন দেন।

Tags: নঈম নিজাম
Previous Post

মানবতার কবি নাজিম হিকমত

Next Post

উত্তর সিটি নির্বাচনে আবারও সেনা মোতায়েনের দাবি বিএনপি’র

Next Post
নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর সিটি নির্বাচনে আবারও সেনা মোতায়েনের দাবি বিএনপি’র

২০১৫ সালের সেই দৃশ্য

সেই প্যাকেট স্লিপ, ‘মাস্টারে’র হাতে সেই কাটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT