চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই প্যাকেট স্লিপ, ‘মাস্টারে’র হাতে সেই কাটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 15, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A
২০১৫ সালের সেই দৃশ্য

২০১৫ সালের সেই দৃশ্য

চার স্লিপ। এক গালি। বোলিংমার্কে মোস্তাফিজ। গ্রিপভর্তি সেই চেনা কাটারের ‘হুমকি’। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে-বাংলাদেশ প্রথম ম্যাচের ১৭তম ওভারের দৃশ্য এটি। ঠিক যেন ২০১৫ সালের ১১ নভেম্বর।

সেদিনও প্রতিপক্ষ ছিল এই জিম্বাবুয়ে। মাশরাফী স্লিপে রেখেছিলেন পাঁচজন। এরপর কয়েক শীত চলে গেছে। এই দৃশ্য যেমন দেখা যায়নি; তেমনি দেখা যায়নি সেই কাটার মাস্টার মোস্তাফিজকেও।

মোস্তাফিজ ক্যারিয়ারের শুরুতে বল ছাড়ার সময় স্টাম্পের খুব কাছে থাকতেন। আগে স্টাম্প-টু-স্টাম্প বল করতেন। যার কারণে কাটার এবং স্লোয়ার খুব বিপজ্জনক হতো। মাঝখানে উইকেটের বেশ বাইরে থেকে বল করেন। ত্রিদেশীয় সিরিজের শুরুতে তাকে আবার আগের অবস্থায় ফিরে যেতে দেখা যাচ্ছে। বল ছাড়ার সময় গ্রিপেও সেই আগের ভাঁজ আনছেন।

গত বছর জুলাইতে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে যেয়ে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। এরপর আগস্টে ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস বাংলাদেশের এই পেসারের কাঁধে অস্ত্রোপচার করেন। এর ভেতর বাংলাদেশ দলে পেসারদের কোচ হয়ে আসেন কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। মোস্তাফিজকে ইনজুরি মুক্ত রাখতে তার বোলিংয়ে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেন তিনি।

আগের ফিজ, মাঝের ফিজ

মোস্তাফিজ এদিন বেশ কয়েকবার উইকেট পাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছেন। প্রথম সাফল্য পান ওই ১৭তম ওভারে। চতুর্থ ডেলিভারিটি ওভার দ্য উইকেটে স্টাম্পে পিচ করে একটু বাইরের দিকে মুভ করে। টেইলর ব্যাট চালিয়ে দেন। ধরা পড়েন মুশফিকের হাতে। এরপর নতুন ব্যাটসম্যানকে চেপে ধরতে মাশরাফী স্লিপে চারজন আনেন।

প্রথম সাত ওভারেও স্লিপ প্যাকেট ছিল। ওদিকে শর্ট মিড-উইকেট আর শর্ট মিডঅফ। প্রথম ওভার থেকেই টার্ন পান অফস্পিনার সাকিব আল হাসান। সেই টার্নের মুখে হাফসুইং শটে ফুটওয়ার্ক মেলাতে না পেরে দুইজন সাজঘরে ফেরেন। আরেক দিক থেকে মাশরাফীর নিয়ন্ত্রিত পেসে আসে সাফল্য।

প্রথম ২০ ওভারে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের চিত্র এটি। দুই উইকেট হারানোর পর মাসাকাদজা সাবধানী ব্যাটিং করতে থাকেন। তাকে ফেরান অধিনায়ক মাশরাফী। অষ্টম ওভারের শেষ বলে মাশরাফীর অফস্টাম্প ঘেঁষা বল জায়গায় দাঁড়িয়ে ফুলসুইং শট খেলেন। কানায় লেগে চলে যায় মুশফিকের হাতে।

Tags: ত্রিদেশীয় সিরিজ
Previous Post

উত্তর সিটি নির্বাচনে আবারও সেনা মোতায়েনের দাবি বিএনপি’র

Next Post

‘কৃষি সাংবাদিকতায় রয়েছে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা’

Next Post
শাইখ সিরাজ

'কৃষি সাংবাদিকতায় রয়েছে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা'

ফাইল ছবি

নিউমার্কেটে গাড়ি প্রবেশ-পার্কিংয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT