চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রী আপা, আপনারে অনেক ধন্যবাদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 11, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-উন্নয়ন মেলা-ঝিনাইদহের পুনর্বাসিত ভিক্ষুক

ঝিনাইদহের একজন নারী। ভিক্ষা করে অনেক কষ্টে সংসার চালাতেন। এখন তার একটি ছোট দোকান আছে। নিজমুখেই বললেন, দোকান চালিয়ে আগের চেয়ে অনেক সুখে আছেন তিনি।

তৃতীয় জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলা-উপজেলায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভিডিও কনফারেন্সেই ঝিনাইদহ জেলা থেকে এক পুনর্বাসিত নারী প্রধানমন্ত্রীকে এসব কথা জানান।

সরকারের পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের অধীনে সহায়তায় বর্তমানে ওই নারী ভিক্ষাবৃত্তি ছেড়ে দোকানদারি করেন। এ কথা জানিয়ে বৃহস্পতিবার শেখ হাসিনাকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপা আপনারে অনেক ধন্যবাদ। দোয়া করি আল্লায় বাঁচায় রাখুক আপনারে। ওরা আমারে একটা দোকান দিয়েছে। সেই দোকানি করেই টুকটাক দিয়ে চলছি। এখন আর ভিক্ষে-মিক্ষে করছিনে আমি।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভিক্ষা করবেন কেন? আপনাকে যেন ভিক্ষা করতে না হয় আমরা সেই ব্যবস্থাই করছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা-উন্নয়ন মেলা-ঝিনাইদহের পুনর্বাসিত ভিক্ষুক

আপনার ছেলেমেয়ে কয়জন – প্রধানমন্ত্রীর এই প্রশ্নে কেঁদে ফেলেন ওই নারী। জানান, দুই ছেলে এক মেয়ে একাত্তরে হারিয়েছেন তিনি। শুধু একটা মেয়ে বেঁচে আছে। ‘আমি খুব অসহায়।’ এ কথা শুনে বাকহারা হয়ে যান প্রধানমন্ত্রী।

তখনই প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানিয়ে পুনর্বাসিত সেই নারী বলেন, ‘আপনি আমার জন্য দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি।’ প্রধানমন্ত্রীও আরও একবার তাদের সুযোগ সুবিধা দেখার আশ্বাস দিয়ে তাকে বিদায় জানান।

উন্নয়ন মেলার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যেই গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে তৃণমূল পর্যায় ও দেশের সার্বিক উন্নয়নেই কাজ করা হচ্ছে। উদ্বোধনীতে উন্নয়ন কর্মসূচি সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেজন্য সবার সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

ভিডিওতে দেখুন প্রধানমন্ত্রী আর ঝিনাইদহের সেই নারীর বিস্তারিত কথোপকথন:

Tags: উন্নয়ন মেলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ভারতের আন্তর্জাতিক নাট্য উৎসবে ‘সোনাই মাধব’

Next Post

বিজিএমইএ একটি স্থবির ও অকার্যকর সংগঠন: স্বাধীনতা পরিষদ

Next Post

বিজিএমইএ একটি স্থবির ও অকার্যকর সংগঠন: স্বাধীনতা পরিষদ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বাধা কাটলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT