চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ একটি স্থবির ও অকার্যকর সংগঠন: স্বাধীনতা পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 11, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ একটি স্থবির ও অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন এ খাতের উদ্যোক্তাদের নতুন জোট স্বাধীনতা পরিষদ, বিজিএমইএ।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার হোটেল লা ভিন্সিতে এক সংবাদ সম্মেলন করে নতুন এ পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়। ওই সময় ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিষদের আহ্বায়ক জাহাঙ্গির আলম লিখিত বক্তব্যে বিজিএমইএ সম্পর্কে এ অভিযোগ করেন।

জাহাঙ্গির আলমকে কমিটির আহ্বায়ক করে ৮ জন সদস্য নিয়ে মোট ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নতুন এ জোট।

বর্তমানে বিজিএমইএতে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি জোট কার্যকর রয়েছে।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গির আলম বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের মাধ্যমে বিজিএমইএর নের্তৃত্ব তথা পরিচালনা পরিষদ গঠন না হওয়ায় এটি একটি স্থবির ও অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে। ফলে সাধারণ সদস্যরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কখনও কখনও হয়রানি ও অবহেলার স্বীকার হচ্ছেন। এই পরিস্থিতিতে এ শিল্পের উন্নয়নে সরাসরি ভোটের মাধ্যমে নের্তৃত্ব নির্বাচনের বিকল্প নাই। তাই ‘স্বাধীনতা পরিষদ, বিজিএমইএ’ গঠন করা হলো। এই পরিষদ আগামী নির্বাচনে অংশ নিবে।

তৈরি পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে জাহাঙ্গির আলম বলেন, বর্তমানে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে। অ্যাকর্ড-অ্যালায়েন্সের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। ফলে এক সময় বিজিএমইএর সদস্য ৪ হাজারের বেশি থাকলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। তাই এ খাতের হাল ধরতে শক্ত নের্তৃত্ব দরকার।

এ সময় তিনি বর্তমানে ঘোষিত নোমিনেশন ফি ৭০ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

নতুন পরিষদকে বিজিএমইএ থেকে সমঝোতায় ঢাকা হলে সাড়া দিবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাধীনতা পরিষদের আহ্বায়ক বলেন, ‘কখনই নয়। আমাদের মূল লক্ষ্য সরাসরি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। যেকোনো ভাবেই হোক নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। কোনো ভাবেই সমঝোতার কমিটি মেনে নেয়া হবে না।’

নতুন পরিষদের সদস্য যারা:

স্বাধীনতা পরিষদ বিজিএমইএ পরিষদের সদস্য হিসাবে রয়েছেন ৮ জন। তারা হলেন, ভেনিক্স বাংলাদেশ লি. থেকে মো. আমিনুল ইসলাম, নোভা অ্যাপারলস লি. থেকে শহিদুর রহমান, প্যারেন্টস সুয়েটার লি. এর গোলাম মওলা চৌধুরী, অ্যালায়েন্স অ্যাপারেলস লি. থেকে ওমর ফারুক, ওয়েমার্ট অ্যাপারেলস লি. থেকে আয়েশা আক্তার, ডি কে গ্লোবাল ফ্যাশন লি. থেকে মাহমুদ হোসেন, আজরা এন্টারপ্রাইজের আনসারুল আলম লিংকন ও ওলিরা ফ্যাশন লিমিটপডের হুমায়ুন রশিদ জনি।

Tags: তৈরি পোশাক কারখানাবিজিএমইএ
Previous Post

‘প্রধানমন্ত্রী আপা, আপনারে অনেক ধন্যবাদ’

Next Post

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বাধা কাটলো

Next Post

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বাধা কাটলো

নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড দলে স্টোকস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT