চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 11, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-উন্নয়ন মেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের সাধারণ মানুষের উন্নয়ন ও দেশের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলা-উপজেলায় তৃতীয় জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যেই গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে তৃণমূল পর্যায় ও দেশের সার্বিক উন্নয়নেই কাজ করা হচ্ছে। উদ্বোধনীতে উন্নয়ন কর্মসূচি সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেজন্য সবার সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

একটি উন্নত রাষ্ট্রের জন্য একটি শিক্ষিত জাতি প্রয়োজন। সেই লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তি, পিএইচডি’র জন্য বিশেষ সুযোগ, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার মান উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ প্রধান বলেন, শিক্ষা, অর্থনীতিসহ বিভিন্ন পর্যায়ে উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। আর এর সুফল ইতোমধ্যে দেশের জনগণ পাচ্ছে।

বঙ্গবন্ধুর অবদান সর্ম্পকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ছিল একটা প্রদেশ। সেই প্রদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করা এবং রাষ্ট্রীয় অবকাঠামো থেকে শুরু করে আইন, নীতিমালা-বিধিমালা তৈরি থেকে শুরু করে একটি রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সবই তিনি করে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার জন্য। এত অল্প সময়ে একটি দেশকে উন্নয়নের গতিধারায় নিয়ে যাওয়ার এমন দৃষ্টান্ত পুরো বিশ্বে বিরল। সেই অসাধ্য সাধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

‘বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে তিনি যখন অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেন, যার সুফল দেশবাসী পেতে শুরু করেছিল, ঠিক সেই সময় নেমে এসেছিল ’৭৫-এর ১৫ আগস্ট,’ বলেন প্রধানমন্ত্রী।

এরপর থেকে দীর্ঘ ২১ বছর যারা ক্ষমতা দখল করেছে তারা শুধু নিজেরই উন্নয়ন করেছে, দেশের জনগণের কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, ’৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপে প্রথম বাংলাদেশের মানুষ বিম্বাস করতে শুরু করে, সরকার জনগণের জন্য কাজ করে।

‘২০০১ থেকে পরবর্তী সাত বছর যারা ক্ষমতায় এসেছিল, তাদের জনগণের উন্নয়ন বা আমরা যেসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছিলাম সেগুলো নিয়ে মাথাব্যথা ছিল না। তাদের মাথাব্যথা ছিল কীভাবে আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর অত্যাচার-নির্যাতন করবে, কীভাবে লুটপাট, দুর্নীতি, মানি লন্ডারিং করবে। হাওয়া ভবন খুলে সেখানে প্রতিটি কাজে হস্তক্ষেপ করা এবং দেশে-বিদেশে ঘুষ-দুর্নীতি চলেছিল। এর ফলে আমাদের গুছিযে রাখা অর্থনীতি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতা ছাড়ার সময় তার সরকার বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩শ’ মেগাওয়াট রেখে গিয়েছিল। ‘২০০৯ সালে ক্ষমতা গ্রহণের সময় দেখলাম তা ৩ হাজার ২শ’ মেগাওয়াটে নেমে গেছে। স্বাক্ষরতার হার ৬৫.৫ ভাগ থেকে নেমে ৪৪ ভাগে চলে এসেছে। কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়া হয়েছে। আর একটি বাড়ি একটি খামার প্রকল্প মৃতপ্রায়। অর্থাৎ জনগণের জন্য উন্নয়নমূলক সব কাজই প্রায় বন্ধ ছিল। আমরা ২০০৯ থেকে আবার শুরু করলাম।’

দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সরকার বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Tags: উন্নয়ন মেলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

সরকারের চার বছর পূর্তিতে আর্মি স্টেডিয়ামে কনসার্ট

Next Post

ঢাকা প্রিমিয়ার লিগ: আইকন এবার ১২ ক্রিকেটার

Next Post

ঢাকা প্রিমিয়ার লিগ: আইকন এবার ১২ ক্রিকেটার

ফোরজি সংক্রান্ত বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT