চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা প্রিমিয়ার লিগ: আইকন এবার ১২ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 11, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আইকন ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। অংশ নেয়া ১২টি ক্লাবের জন্য ১২জন আইকন ক্রিকেটার রাখার সিদ্ধান্ত নিয়েছে লিগের আয়োজক, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তাদের খসড়া তালিকা অনুযায়ী এবারের আইকন- মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।

যদিও তাদের সবার পারিশ্রমিক সমান নয়। জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফী, মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ পাবেন ৩৫ লাখ ঢাকা করে। বাকি সাত আইকন পাবেন ২৫ লাখ টাকা করে।

এক মৌসুম পর আবার দলবদল হবে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে। আগামী ২০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ১৪ জানুয়ারির মধ্যে গত মৌসুমের দল থেকে ধরে রাখা পাঁচ ক্রিকেটারের (রিটেইন) নাম জমা দিতে হবে ক্লাবগুলোকে।

সবশেষ ২০১৬ সালে দলবদল হয়েছিল প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে। সেবার দুজন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম ছিল। পারিশ্রমিক কিছুটা বেড়েছে। শীর্ষ আইকনরা সেসময় পেয়েছেন ৩০ লাখ টাকা। এবার তারা পাবেন ৩৫ লাখ।

আগেরবার সাব্বির রহমান ছিলেন আইকন। এবার প্লেয়ার্স ড্রাফটের তালিকায় নেই তার নাম। জাতীয় লিগের শেষ রাউন্ডে দর্শক পেটানোর জেরে ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হয়েছেন তিনি।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ
Previous Post

দেশের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Next Post

ফোরজি সংক্রান্ত বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট

Next Post

ফোরজি সংক্রান্ত বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট

প্রফুল্ল চৌধুরী, ব্যাংক কর্মকর্তা ও নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এনআরবিসি ব্যাংকের এমডিকে অপসারণ আদেশ বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT