চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শুরুতেই ঢাকায় হলিউডের ‘পিচ পারফেক্ট থ্রি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 04, জানুয়ারি 2018
in বিনোদন
A A

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় নতুন বছরেও দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নতুন নতুন চমকের পসরা সাজাচ্ছে স্টার সিনেপ্লেক্স। বছরের প্রথম ছবি হিসেবে আগামী ৫ জানুয়ারি তারা মুক্তি দিতে যাচ্ছে ‘পিচ পারফেক্ট’-এর সিক্যুয়াল ‘পিচ পারফেক্ট থ্রি’। পিচ পারফেক্ট ট্রিলজির তৃতীয় এবং শেষ ছবি এটি।

মিউজিক্যাল কমেডি ঘরানার এ ছবির পরিচালক ট্রিশ সাই। অভিনয় করেছেন আনা কেন্ড্রিক, রেবেল উইলসন, আনা ক্যাম্প, ব্রিটানি স্নো, হেইলি স্টেইনফেল্ড, এলিজাবেথ ব্যাঙ্কস, জন মাইকেল হিগিন্সসহ আরো অনেকে।

‘পিচ পারফেক্ট’ ট্রিলজির যাত্রা শুরু হয় ২০১২ সালে। শুরুতেই বাজিমাত করে ছবিটি। সে বছরের অন্যতম ব্যবসাসফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছিলো। ছবিতে জাতীয় প্রতিযোগিতায় ক্যাপেল্লা দলের মধ্যে দ্বন্দ্বের কাহিনী তুলে ধরা হয়েছিল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন অ্যানা কেন্ড্রিক এবং রেবেল উইলসন। পরের ছবিগুলোতেও আছেন তারা। প্রথম ছবির সাফল্যের পথ ধরে নির্মিত হয় ‘পিচ পারফেক্ট টু’। ২০১৫ সালে মুক্তি পাওয়া এ ছবি ছাড়িয়ে যায় আগের ছবিকেও। মুক্তির মাত্র তিন দিনে ৭ কোটি ৩ লাখ মার্কিন ডলার আয় করে বক্স অফিসের শীর্ষস্থান দখল করে নিয়েছিলো ছবিটি।

সিনেমাটি নিয়ে সবার আগ্রহের অন্যতম কারণ ছিল ছবির অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস। ‘হাঙ্গার গেমস’খ্যাত এই তারকা পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন ‘পিচ পারফেক্ট টু’ সিনেমার মধ্য দিয়ে। প্রথম সিনেমাটিতে ধারাভাষ্যকার গেইল অ্যাবারনাথি ম্যাকাডনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবারও আছেন তবে ক্যামেরার পেছনে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ডোনা ল্যাংলি বলেন, ‘এলিজাবেথ ব্যাঙ্কস ‘পিচ পারফেক্ট’ সিনেমার মূল পরিকল্পনাটি জানিয়েছিলেন। আর প্রথম সিনেমাটির সাফল্যের পেছনেও তার হাত রয়েছে। আর এসব কারণে ‘পিচ পারফেক্ট টু’ সিনেমাটি পরিচালনার জন্য ব্যাঙ্কসই উপযুক্ত।’ কিন্তু তৃতীয় পর্বে এসে নিজের অবস্থান ধরে রাখতে পারেননি এলিজাবেথ ব্যাঙ্কস। পরিচালক হিসেবে নয়, এবারের ছবিতে শুধু অভিনেত্রী হিসেবেই থাকছেন তিনি। মূল সিনেমার চিত্রনাট্যকার কে ক্যাননই সবগুলো ছবির চিত্রনাট্য রচনা করেছেন।

আগের ছবির ধারাবাহিকতায় এগিয়ে যাবে ‘পিচ পারফেক্ট থ্রি’ ছবির কাহিনী। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের ভালো সাড়া অর্জন করেছে। আশা করা হচ্ছে আগের দুই ছবির মতো এ ছবিও সাফল্যের তালিকায় নাম লেখাবে।

Tags: রেবেল উইলসনস্টার সিনেপ্লেক্স
Previous Post

বিকাশ ব্যবহার করে চলছে হুন্ডির অবৈধ ব্যবসা: সিআইডি

Next Post

নৈতিক স্খলনের দায়ে ঢাবির আরেক শিক্ষককে অব্যাহতি

Next Post

নৈতিক স্খলনের দায়ে ঢাবির আরেক শিক্ষককে অব্যাহতি

স্কিল অনুশীলনে মাশরাফী-মিরাজদের সঙ্গে সাকিব

এমসিসিতে বাংলাদেশের ‘সুবিধা-অসুবিধা’ তুলে ধরবেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT