চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূর্গম পাহাড়ী ও নদী পথে ইয়াবা আনছে ৮ টি চিহ্নিত সিন্ডিকেট

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:39 অপরাহ্ন 01, জানুয়ারি 2018
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে দূর্গম পাহাড়ী পথ ব্যবহার করা হচ্ছে। টেকনাফের নাফনদী ও সমুদ্র পয়েন্টের পাশাপাশি এ দুর্গম পয়েন্ট ব্যবহার করছে ৮ টি সিন্ডিকেট।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রেরিত এক গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুর্গম ওইসব পয়েন্ট দিয়ে ইয়াবা পাচারের জন্য গঠিত হয়েছে ৮ টি পৃথক সিন্ডিকেট। রামু উপজেলার ৮ ব্যক্তি সরাসরি এসব সিন্ডিকেটে নেতৃত্ব দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেতৃত্বদানকারি ওই ৮ ব্যক্তি হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মনির আহমদের পুত্র জহির উদ্দিন (৩৬) ও জয়নাল উদ্দিন (৩৩), একই এলাকার মনিরুজ্জামানের পুত্র মোহাম্মদ আলী (৩২), ছোট জুমছড়ির মৃত দোলন আহমদের পুত্র সুরত আলম (৫৫), কমলাপাড়ার ফকির আহমদের পুত্র নুরুল আলম (৩৫), হাজিরপাড়ার শাহাব মিয়ার পুত্র আবুল কালাম (৫০), ভালবাশা এলাকার হাশেম মেম্বারের পুত্র জসিম উদ্দিন (৪৫), থালিপাড়ার আবদুল হাকিমের পুত্র আবদুর রহিম (৩৫)।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ প্রতিবেদনটি ইতিমধ্যে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয়েছে। এতে প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শও দেয়া হয়েছে।

প্রতিবেদনটি বলা হয়েছে, স্থল পথে ইয়াবা পাচারকারিরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী এড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী পয়েন্ট ব্যবহার করছে। বিশেষ করে নাইক্ষ্যংছড়ির চাকঢালা, আছারতলী, ফুলতলী এলাকার দূর্গম জঙ্গল অতিক্রম করে রামু উপজেলার কচ্ছপিয়া, গর্জনিয়া ও ঈদগড়ে মজুদ করা হচ্ছে এসব ইয়াবা। ওখান থেকে এসব ইয়াবা যাচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে।

সারাদেশ নিয়ে তৈরি হওয়া প্রতিবেদনটি টেকনাফের ৫৪ জন গডফাদারও স্থান পেয়েছে। এ তালিকার সূত্র ধরে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট একটি সংস্থার উর্ধ্বতন একটি দল মাঠ পর্যায়ে কাজও করছেন।

Tags: ইয়াবা পাচার
Previous Post

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের প্রতিবাদে বই উৎসব বর্জন

Next Post

২০১৮ সাল নিয়ে প্ল্যানিং নেই, কিন্তু প্রত্যাশা আছে: মিম

Next Post

২০১৮ সাল নিয়ে প্ল্যানিং নেই, কিন্তু প্রত্যাশা আছে: মিম

‘যদি একদিন’ সিনেমার নায়ক তাহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT