চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যদি একদিন’ সিনেমার নায়ক তাহসান

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
7:10 অপরাহ্ন 01, জানুয়ারি 2018
in বিনোদন
A A

বছরের প্রথম দিনেই চমকপ্রদ এক খবর জানা গেল। গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা পরিচিতি ছাপিয়ে নতুন পরিচয়ে আসছেন তাহসান খান। তার নামের আগে যোগ হতে যাচ্ছে ‘চিত্রনায়ক’ তকমা। পরিষ্কার করে বলতে গেলে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই শিল্পী ও অভিনেতা। তার অভিনীত ছবির নাম ‘যদি একদিন’।

খবরটি নিশ্চিত করেছেন তাহসান। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ছবিতে আমার চরিত্রের নাম ফয়সাল। আসলে আগেও অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলবো না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

তাহসান আরো বলেন, রাজের নির্দেশনায় একটি নাটকে কাজ করেছি। এবার তার ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে।’

রাজের ছবিতে তাহসাননির্মাতা রাজ আগেই জানিয়েছিলেন তার নির্মিত পঞ্চম ছবি ‘যদি একদিন’র শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে চমক রেখেছেন। নতুন বছরের প্রথম দিনেই চমকটি খোলাসা করলেন। নির্মাতা রাজ চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘যদি একদিন’ ছবিতে তাহসান ভাইকে ৫ নভেম্বর চুক্তি করিয়েছি। আগামী ৬ জানুয়ারি থেকে ছবির শুটিং হবে। ইচ্ছে  আছে ফেব্রুয়ারির মধ্যে শুটিং শেষ করবো।

নায়িকা হিসেবে তাহসানের বিপরীতে কে অভিনয় করবেন? এমন প্রশ্নে রাজ বললেন, আগামী সপ্তাহে জানানো হবে তাহসান ভাইয়ের বিপরীতে কে অভিনয় করবেন। গল্পটা কী তাহলে ত্রিভুজ প্রেমের? রাজের কথা, ‘মোটেও না। গল্পটা পরিবারকেন্দ্রিক। এর বেশি কিছু আপাতত বলবো না।’

তাহসান ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করবেন তাসকিন রহমান, সাবেরি আলম প্রমুখ। ছবিটি এককভাবে প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এরই মধ্যে ‘যদি একদিন’ ছবির গানগুলো তৈরি হয়েছে। এই ছবির গান করছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ ও ব্যান্ডদল চিরকুট। নির্মাতা রাজের গল্পে এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন রাজ ও আসাদ জামান।

Tags: তাসকিনতাহসানযদি একদিনরাজ
Previous Post

২০১৮ সাল নিয়ে প্ল্যানিং নেই, কিন্তু প্রত্যাশা আছে: মিম

Next Post

রাজনীতিতে জাতীয় পার্টি এখন বড় ফ্যাক্টর: এরশাদ

Next Post
ফাইল ফটো

রাজনীতিতে জাতীয় পার্টি এখন বড় ফ্যাক্টর: এরশাদ

নতুন বই পেয়ে উজ্জীবিত শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT