চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওয়ানডে দল থেকেও বাদ স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 31, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
অবসন্ন ক্রিকেটার স্টেডিয়াম থেকে বের হচ্ছেন, ব্যাগ হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের টেস্টে ছিলেন। এবার সুযোগ পেয়েও চলতি অ্যাশেজের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। নাইট ক্লাবে মারামারির ঘটনায় এখনও শুনানি থাকায় দলের বাইরে চলে যেতে হল ইংলিশ ‘ব্যাড বয়’কে।

স্টোকসের জায়গায় দলে নেয়া হয়েছে ডেভিড মালানকে। অ্যাশেজের টেস্টেও খেলছেন মালান। একটি সেঞ্চুরি করেছেন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভূক্ত করা হয়েছিল স্টোকসকে। তিনি ঘরোয়া ক্রিকেটের ছাড়পত্রও পেয়েছিলেন। নিউজিল্যন্ডে গিয়ে টি-টুয়েন্টি লিগে খেলছিলেন। কিন্তু তার সেই মামলার শুনানি এখনও অনুষ্ঠিত হয়নি।

অবশ্য দলে নেয়ার সময় ইসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, পুলিশি তদন্তের ওপর স্টোকসের অস্ট্রেলিয়া যাওয়া নির্ভর করছে। তবে স্টোকসের শুনানি কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে একটি নাইটক্লাবে মারামারিতে জড়ান স্টোকস। সেই মারামারিতে তার সঙ্গে ছিলেন সতীর্থ অ্যালেক্স হেলসও। পুলিশ হেলস অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। ফলে অস্ট্রেলিয়া যাওয়ার ছাড়পত্র পেতে যাচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। তার আগে স্টোকসকে ছাড়া অবশ্য স্বস্তিতে নেই ইংল্যান্ড। প্রথম তিন টেস্ট হেরে আগেই অ্যাশেজ হাতছাড়া তাদের। চতুর্থ টেস্টে ভাল খেললেও অজি অধিনায়ক স্টিভ স্মিথকে থামাতে না পারায় ড্র করতে হয় ইংলশিদের।

Tags: অ্যাশেজ ২০১৭-১৮বেন স্টোকস
Previous Post

এক দশক পর সজল-ঐন্দ্রিলা একসঙ্গে

Next Post

নাইকির হাত ধরে বার্সায় কৌতিনহো?

Next Post
কৌতিনহো লিভারপুল ও বার্সেলোনা লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইকির হাত ধরে বার্সায় কৌতিনহো?

বিভিন্ন ব্যাংকের লোগো, ব্যাংকিং ও অর্থনৈতিক সংস্থার প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকে সর্বোচ্চ নিয়োগ: পরীক্ষা দিতে পারছেন না লক্ষাধিক আবেদনকারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT