চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইকির হাত ধরে বার্সায় কৌতিনহো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 31, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
কৌতিনহো লিভারপুল ও বার্সেলোনা লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি তাদের ওয়েবসাইটে নতুন বছরের জন্য ক্রেতা-ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে। সেখানে এক বিজ্ঞাপন দেখে রীতিমত চমকে উঠছেন ভক্তরা। বিজ্ঞাপনে লেখা, ‘ন্যু ক্যাম্পকে আলোয় আলোকিত করতে প্রস্তুত ফিলিপে কৌতিনহো। এই জাদুকরের নাম লেখা ২০১৭-১৮ মৌসুমের বার্সেলোনা ক্রীড়াসামগ্রী সংগ্রহ করুন এখনই। বিক্রয় সীমিত, পাওয়া যাবে কেবল ৬ জানুয়ারি পর্যন্ত।’

নাইকির এমন বিজ্ঞাপনে ইউরোপিয়ান ফুটবল জুড়ে উঠেছে আলোচনার ঝড়। গত গ্রীষ্মকালীন দলবদলে যাকে দলে টানতে পারেনি বার্সা, শেষ পর্যন্ত সেই কৌতিনহোকে কী তবে দলে টেনে ছাড়ল তারা? নাইকির বিজ্ঞাপন যেন ইঙ্গিত দিচ্ছে তারই।

বার্সার ক্রীড়াসামগ্রী প্রস্তুত করে নাইকি। তাই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনকে একেবারে উড়িয়েও দেয়া যাচ্ছে না। কৌতিনহোকে নিয়ে বিজ্ঞাপন কী নাইকি স্বেচ্ছায় প্রকাশ করেছে নাকি তা হ্যাকারদের কাজ সেটি নিয়েও চলছে জল্পনা-কল্পনা। পরে অবশ্য নিজেদের ওয়েবসাইট থেকে সেই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে নাইকি।

অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস জানাচ্ছে, বার্সেলোনার সঙ্গে চলতি সপ্তাহে গোপন চুক্তি সারা হয়ে গেছে কৌতিনহোর। ১২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আগামী মৌসুমেই লিভারপুল ছেড়ে বার্সায় পাড়ি জমাবেন এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। সংবাদ মাধ্যমটির দাবি, নাইকি যে বিজ্ঞাপন দিয়েছে তা বুঝে-শুনেই দেয়া।

তবে বার্সার সঙ্গে কৌতিনহোর দলবদল নিয়ে সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছে লিভারপুলের মার্কিন মালিকপক্ষীয় সংস্থা ফেনওয়ে স্পোর্টস। তাদের দাবি বার্সার সমস্ত প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে লিভারপুল।

নেইমার পিএসজিতে পাড়ি জমানোর পর থেকেই তার বিকল্প হিসেবে আরেক ব্রাজিলিয়ান কৌতিনহোর পেছনে লেগে আছেন বার্সা কর্মকর্তারা। একাধিকবার দাম হাঁকিয়েও চলতি মৌসুমের শুরুতে তাকে পায়নি। তবে আশা হারায়নি কাতালান ক্লাবটি। অলরেডদের জার্সি গায়ে দুর্দান্ত ফর্মেও আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে সাত গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করিয়েছেন কৌতিনহো।

Tags: ফিলিপে কৌতিনহোবার্সেলোনা
Previous Post

এবার ওয়ানডে দল থেকেও বাদ স্টোকস

Next Post

ব্যাংকে সর্বোচ্চ নিয়োগ: পরীক্ষা দিতে পারছেন না লক্ষাধিক আবেদনকারী

Next Post
বিভিন্ন ব্যাংকের লোগো, ব্যাংকিং ও অর্থনৈতিক সংস্থার প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকে সর্বোচ্চ নিয়োগ: পরীক্ষা দিতে পারছেন না লক্ষাধিক আবেদনকারী

অর্থমন্ত্রী বিএনপিকে বোকাদের দল বলছেন, ভিডিও ফুটেজ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে আবারো বোকাদের দল বললেন অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT