চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সোস্যাল মিডিয়ায় শাড়ি বিপ্লব

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:54 পূর্বাহ্ন 15, এপ্রিল 2015
in অন্যান্য
A A

চুক্তির সিজন চলছে এখন। না,  বড় কোনো চুক্তি নয়। কিছুদিন আগে দুই বন্ধু মিলে চুক্তি (বলা ভালো অঙ্গীকার) করেছেন যে তারা সপ্তাহে ২ দিন শাড়ি পরবেন। অথবা বলতে পারেন বছরে ১০০ দিন পরবেন।

তাদের এই অঙ্গীকারনামা নিমেষে ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট জগতে। চুক্তির পরেই পুরো টুইটার এবং ফেসবুকজুড়ে কেবল ভারতীয় নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরা ছবি।

দক্ষিণ ভারতের একটি শহর ব্যাঙ্গালোরে দুই বান্ধবীর মাথাতেই প্রথম এই কথাটি আসে। প্যাঁচানো পোশাকটা সাউথ এশিয়ান পোশাকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে খুব কমই শাড়ি পরছেন নারীরা। তার বদলে বরং জিনস বা অন্যান্য পোশাক বেশি বেশি প্রিয় হয়ে উঠছে সবার কাছে।

ফলে দুই বন্ধু অ্যালি মাথান এবং আনজু মউদগাল কদম মিলে মার্চের প্রথম দিকে অঙ্গীকার করেন সপ্তাহে দুই দিন শাড়ি পরবেন তারা বা বছরে ১০০ বার। এটাকেই তারা ‘#100SareePact’ নামে ছড়িয়ে দেন পুরো ইন্টারনেট দুনিযায়।

এরপর? পুরো ঝড় বয়ে যায় টুইটার ও ফেসবুকে। হাজার হাজার ভারতীয় নারী এই হ্যাশট্যাগ দিযে নিজেদের শাড়ি পরিহিত ছবি পোস্ট করতে থাকেন একের পর এক।

‘প্রত্যেকটি শাড়িরই একটা স্মৃতি থাকে। কোনো উৎসব, আবেগ অথবা সম্পর্কের কথা মনে করায় শাড়ি। তাই শাড়ি পরলেই দেখবেন একটা উজ্জ্বলতা আসে মুখে। আপনি চাইলে সেটাকে কিন্তু ‘শাড়িগ্লো’ বলতে পারেন।’ এমনটাই বলেন কদম।

তবে শাড়ি পরিহিতারা কিন্তু গুলাব গ্যাং (সেই যে গোলাপী শাড়ি পরিহিতা দুর্নীতি বিরোধী নারীর দল) এর সাথে মিলে প্রচারণা চালাবে না। অথবা শাড়ি ভারতের রাস্তা থেকে পুরো হাওয়া হয়ে যাচ্ছে ভেবেও তাদের এই প্রচারণা নয়। বরং তারা এই ফ্যাশনটাকে উপভোগ করতে চান।

শাড়ি পরার সিদ্ধান্তটা কোনো নারীর উপর চাপিয়ে দেয়া না। শাড়িতো ভারতীয় নারীর মনে আছেই। কেবল সেটা একটু স্মরণ করিয়ে দিতেই চান মাথান ও কদম।

শাড়ি পরা ছবি এখন ফেসবুক, টুইটারে ভরপুর। ছবির সঙ্গে সঙ্গে অনেকেই সেই শাড়ির সঙ্গে জড়িত গল্পটাও জানাচ্ছেন ছবির ক্যাপশনে। ফলে স্মৃতিচারণ ও নানান রঙের শাড়ির মেলায় রঙিনেএখন পুরো ইন্টারনেট দুনিয়া।

Tags: শাড়ি
Previous Post

বিএনপি নেতা সালাহউদ্দিনের রুলের রায় ২০ এপ্রিল

Next Post

‘চট্টগ্রাম সিটি নির্বাচনে ৫ জানুয়ারির প্রভাব পড়তে পারে’

Next Post

‘চট্টগ্রাম সিটি নির্বাচনে ৫ জানুয়ারির প্রভাব পড়তে পারে’

দৌড়াচ্ছেন উত্তরের প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT