চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা সালাহউদ্দিনের রুলের রায় ২০ এপ্রিল

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:48 পূর্বাহ্ন 15, এপ্রিল 2015
in রাজনীতি
A A

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে তার স্ত্রীর আবেদনে হাইকোর্টের দেয়া রুলের রায় ঘোষণা পিছিয়ে ২০ এপ্রিল ঠিক করেছেন হাইকোর্ট। আবেদনকারীর আইনজীবী সময় চাওয়ায় রায় ঘোষণার সময় পেছানো হয়।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গত ৯ এপ্রিল বুধবার রায়ের দিন ঠিক করেছিলেন। আবেদনকারীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বুধবার সকালে আদালতে বলেন, নতুন কিছু তথ্য প্রমাণ আদালতে উপস্থাপনের জন্য সময় চান তারা।

সালাহউদ্দিনের স্ত্রী অভিযোগ করেন, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে তার স্বামীকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে যায়। ২ মার্চ তিনি হাইকোর্টে গেলে আদালত রুল জারি করেন। ১৫ মার্চের মধ্যে সালাহউদ্দিনকে আদালতে হাজির করতে সরকারকে নির্দেশ দেয়া হয়।

১৫ মার্চ এটর্নি জেনারেল মাহবুবে আলম আইনশৃংখলা বাহিনীর পাঁচটি প্রতিবেদন ও দুটি পুলিশ ডায়েরি আদালতে উপস্থাপন করেন। সালাহউদ্দিনের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এটর্নি জেনারেল এসব প্রতিবেদনের সত্যায়িত কপি জমা দেন।

স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর কাছে দু’দফা স্মারকলিপি দেন সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।

Tags: বিএনপিসালাহউদ্দিন আহমেদ
Previous Post

২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করবে বিসিবি একাদশ

Next Post

ভারতের সোস্যাল মিডিয়ায় শাড়ি বিপ্লব

Next Post

ভারতের সোস্যাল মিডিয়ায় শাড়ি বিপ্লব

‘চট্টগ্রাম সিটি নির্বাচনে ৫ জানুয়ারির প্রভাব পড়তে পারে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT