চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেরিতে সক্রিয় পুলিশ, আটক দু’জনকেও ছেড়ে দেওয়ার অভিযোগ

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
6:37 পূর্বাহ্ন 18, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

পহেলা বৈশাখে টিএসসি এলাকার সিসি ক্যামেরায় যখন যৌন হয়রানির প্রথম চিত্র দেখা যায় তার অনেক পরে সক্রিয় হয় পুলিশ। কন্ট্রোল রুম থেকে এ বিষয়ে মাঠ পর্যযায়ের পুলিশকে কিছুই জানানো হয়নি। সিসিটিভি মনিটরিংয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ তখন আদৌ পর্দার উপর ছিল কি না সেটা নিয়েই সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সন্দেহ আছে।

তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ দাবি করেছে, সিসিটিভির লাইভ ফুটেজ দেখেই পুলিশ বাহিনীকে সক্রিয় করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেছেন, কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরায় তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনা দেখে পুলিশ ত‍ৎপর হয়ে উঠে। তারা পরে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে অবশ্য ভিন্ন তথ্য পাওয়া গেছে। বখাটেদের কাছ থেকে কয়েক নারীকে উদ্ধার করা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী জানিয়েছেন, দু’জনকে ধরে পুলিশের কাছে তুলে দেওয়ার পর পুলিশ এগিয়ে আসে। তখন তারা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সিসি ক্যামেরার ৬টা ২২ মিনিটের ফুটেজে নারীদের নিগ্রহ করার দৃশ্য দেখা গেছে। অথচ পুলিশ যখন দৃশ্যপটে আসে তখন সময় সন্ধ্যা ৭টার বেশি। আর দু’জনকে ধরিয়ে দেওয়ার পর পুলিশ সক্রিয় হলেও ওই দু’জনই পুলিশের কাছ থেকে লাপাত্তা হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ঘটনার দিন টিএসসি এলাকায় পুলিশের লাঠিচার্জের সময় কয়েক যুবক এক যুবককে আটকে করে পুলিশের কাছে নিয়ে আসে। তারা পুলিশকে জানায়, আটক যুবক মেয়েদের উত্যক্ত করেছে। ঘটনার সত্যতা যাচাই করার আগেই ওই যুবকরা আটক যুবককে সাথে করে নিয়ে চলে যায় বলে তিনি দাবি করেছেন।

কিন্তু ছাত্র ইউনিয়নের কর্মীরা পুলিশের এ বক্তব্য নাকচ করেছেন। বখাটেদের সঙ্গে হাতাহাতিতে আহত ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথমত: তাদের কর্মীরা একজন নয়, দু’জনকে আটক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাসের নেতৃত্বে কর্মীরা ওই দু’জনকে পুলিশের কাছে তুলে দিয়ে বলেন, মেয়েদের উপর যে নির্যাতন চলছে তাতে এ দু’জনকে এখন মারধোরের সময়ও তাদের নেই। দু’জনকে আটকে রেখে তারা পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে অন্য মেয়েদের উদ্ধারে চলে যান।

পুলিশ সক্রিয় হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্রকর্মীরা পরে পুলিশের কাছে গিয়ে আটক দু’জনকে আর পাননি। জানতে চাইলে সেখানকার পুলিশ তাদের জানায়, দু’জনই তাদের পরিচয় দিয়ে চলে গেছে।

অনেকের মতো ছাত্র ইউনিয়ন কর্মীদেরও প্রশ্ন, আটক দু’জনকে কেনো ছেড়ে দেওয়া হলো? আর যদি তারা তাদের পরিচয় দিয়েই ছাড়া পেয়ে থাকে তা হলে তাদের পরিচয় প্রকাশ করে এখন আবার আটক করা হোক। ওই দু’জনকে ধরা গেলে অন্যদেরও গ্রেফতার করা সম্ভব হবে।

যুবকরা চিহ্নিত:

পুলিশ এখন দু’জনের পরিচয় না জানার কথা বললেও নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের হয়রানি করার ঘটনায় জড়িত কয়েক যুবককে চিহ্নিত করার দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের নাম পরিচয় জানতে সিসিটিভি ফুটেজ বিভিন্ন থানায়ও পাঠানো হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন বিকেলে টিএসসি এলাকায় ৪০/৫০ জনের একটি দল নানা কায়দায় মেয়েদের উত্যক্ত করতে থাকে। ওই এলাকার ৫ নম্বর সিসি ক্যামেরায় দেখা যায়, কয়েকজন যুবক একজন মেয়েকে লাঞ্চিত করছে। অন্য ক্যামেরাগুলোতেও একই ঘটনা দেখা গেছে। জটলা পাকিয়ে মেয়েদের পিছু পিছু হাঁটছিলো একই গ্রুপ।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিসি টিভির ফুটেজ দেখে কয়েকটি মুখ আমরা চিহ্নিত করেছি। তাদের পরিচয় এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, পরিচয় নিশ্চিত হলেই তাদেরকে গ্রেফতার করা হবে।

নারীদের হয়রানি করা যুবকদের বখাটে ও অসুস্থমনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনা করেই তারা এসেছিলো বলে মনে হচ্ছে। সেদিন কী ঘটেছিলো সেটা অনুমান করা যায়। যদিও কোনো প্রত্যক্ষদর্শী বা আক্রান্ত হয়েছেন এমন কাউকে এখনো পাননি বলে জানিয়েছেন তিনি।

নেপথ্যে মৌলবাদী গোষ্ঠি!

ঘটনার নেপথ্যে মৌলবাদী গোষ্ঠিও থাকতে পারে বলে গোয়েন্দারা ধারণা করছেন। তারা বলছেন, একটি মৌলবাদি গোষ্ঠি ফেসবুকে চাঁনখারপুল এলাকায় প্রতিপক্ষ গ্রুপের হাতে মারধরের শিকার এক যুবকের ছবি দিয়ে তাকে মেয়ে দাবি করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ওই গোষ্ঠিই নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণী লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত কি-না, তাও খতিয়ে দেখাছে ডিবি।

মনিরুল ইসলাম বলেন, কেউ কেউ বলতে চাইছেন মঙ্গল শোভাযাত্রা কোনো ইসলামী বিষয় নয়। সেই খবরও বিভিন্ন মিডিয়ায় এসেছে। এসব মানুষের সাথে ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তদন্ত কমিটি তা খতিয়ে দেখছে।

তবে পুরো বিষয়ে ডিএমপির দুটি কমিটি তদন্ত করেছে।মনিরুল ইসলাম জানান, নারী লাঞ্ছনার বিষয়টি তদন্ত করছে একটি কমিটি। অন্য কমিটি পুলিশের ভূমিকা ও দায়-দায়িত্ব খতিয়ে দেখবে।

Tags: টিএসসিপহেলা বৈশাখমনিরুল ইসলামযৌন হয়রানিলিটন নন্দী
Previous Post

তাবিথের হয়ে প্রচারণায় খালেদা জিয়া

Next Post

আবাসিক এলাকায় বোমা নিষ্ক্রিয় করল ডিএমপি

Next Post

আবাসিক এলাকায় বোমা নিষ্ক্রিয় করল ডিএমপি

যারা মানুষ পুড়িয়ে মারে তারা কখনোই মানুষের প্রতিনিধি হতে পারে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT