চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা মানুষ পুড়িয়ে মারে তারা কখনোই মানুষের প্রতিনিধি হতে পারে না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:35 পূর্বাহ্ন 18, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

যারা মানুষ পুড়িয়ে মারে তারা কখনোই মানুষের প্রতিনিধি হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে উন্নয়নের ধারা অব্যাহত রেখে মানুষের উন্নয়ের জন্য সৃষ্টি করেছে। আর বিএনপি সেই সৃষ্টিগুলো ধ্বংস করেছে।

শনিবার বিকেলে গনভবণে ভিডিও কনফারেন্সে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের লাকসাম থেকে চিকনি আসান্তার ৬১ কিলোমিটার নবনির্মিত ডাবল লাইনের ট্রেন সার্ভিস উদ্ধোধন করে তিনি এ মন্তব্য করেন। 

শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পর  ’৭৫-এ যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিলো তারা দেশের উন্নয়কে ব্যাহত করে ধ্বংসের খেলায় মেতে উঠেছিল। জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে তখন দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জনকল্যাণে কাজ করেছে। দেশের আর্থ-সামাজিক অবস্থা সমৃদ্ধ করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘৭৫-এর মত স্বাধীনতাবিরোধীরা এখনো দেশে ধ্বংসের খেলা খেলছে, জনদুর্ভোগ সৃষ্টি করছে, মানুষ পুড়িয়ে মারছে। আসলে বিএনপি ও জামায়াত দল কখনো কিছু সৃষ্টি করতে পারেনি। বরং ধ্বংস করে গেছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে। যার ধারবাহিকতায় ২০০৯ সালে আমরা রেলপথকে আলাদা মন্ত্রণালয় করে মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করেছি।

তিন মাস ধরে চলা বিএনপি নেত্রীর হরতাল অবরোধের কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার মানুষকে খাদ্য দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, আর তারা মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারছে। দেশের জনগণ তাদের প্রতিহিত করবে।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

আবাসিক এলাকায় বোমা নিষ্ক্রিয় করল ডিএমপি

Next Post

অ্যাপস থেকে ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য বাংলাদেশের

Next Post

অ্যাপস থেকে ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য বাংলাদেশের

যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT