চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠমান্ডুতে খোলা আকাশের নীচে হাজারো মানুষ

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
12:27 পূর্বাহ্ন 28, এপ্রিল 2015
in আন্তর্জাতিক
A A

পর পর ২ দিন শক্তিশালী মাত্রায় ভূমিকম্পের পর রাতে আবারো দফায় দফায় কেঁপে উঠেছে নেপাল। কাঠমান্ডু শহরের বেশিরভাগ এলাকাই লণ্ডভণ্ড। খাবার আর পানির অভাবে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। স্থানীয়রা বলছেন, পরিস্থিতি সামাল দিতে অনেক সময় লাগবে।

কাঠমান্ডুর পুলচক এলাকার ললিতপুর মাঠে তাঁবু গেড়ে বসবাস করছেন হাজারো গৃহহীণ মানুষ। এদের মধ্যে সব চেয়ে বেশি অসহায় নারী ও শিশুরা। নেপালের একটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের একজন ছাত্রী বলেন, সবকিছু শেষ হয়ে গেছে তাদের।

শিশুসন্তান আর পরিবারের অন্য সদস্যদের নিয়ে গত কয়েক দিন ধরে খুব সামান্য খেয়েই বেঁচে আছেন অসংখ্য মানুষ। তারা বলছেন, এমন পরিস্থিতি স্থানীয় প্রশাসনও নেই তাদের সঙ্গে। সরকারের প্রতি তাদের অনেক ক্ষোভ।

তাদের একজন বলেন, এখানে খাবার, ওষুধ, পানি নেই। কখন কী হয়ে যায় সেই ভয়ে আমাদের সবাই ভীত। আমাদের মধ্যে কিছু করার শক্তি অবশিষ্ট নেই।

ক্ষতিগ্রস্তরা আরো বলেন, কয়েকদিন ধরে কোথাও বিদ্যুৎ নেই। বেশিরভাগ স্থানীয়রা বলেন, সরকার এখন পর্যন্ত তাদের দেখতে আসেনি।

ধ্বংসের ভয়াবহতায় অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছে। যাদের তাঁবুতে থাকার জায়গা হচ্ছে না তারা থাকছেন রাস্তা বা ফুটপাতে।

নেপালে ৮১ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৪ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে থাকা মানুষের সন্ধানে অভিযান চালাচ্ছেন নেপালের সেনাবাহিনীসহ বিভিন্ন অান্তর্জাতিক সংস্থা।

নেপালে জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ।

Tags: নেপালভূমিকম্প
Previous Post

চট্টগ্রামে কেন্দ্র দখলের অভিযোগ

Next Post

চট্টগ্রামে বিএনপির নির্বাচন বর্জন

Next Post

চট্টগ্রামে বিএনপির নির্বাচন বর্জন

দক্ষিণে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT