চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 পূর্বাহ্ন 28, এপ্রিল 2015
in রাজনীতি
A A

ঢাকা দক্ষিণের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ করেছে বিএনপি। এ কেন্দ্রে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৮টায় ঘটনার পর সাময়িকভাবে ভোটগ্রহণ প্রায় সোয়া ২ ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়।

ঘটনার পুলিশের অতিরিক্ত আইজি মোকলেসুর রহমান ও ডিএমপি আছাদুজ্জামান মিয়া ওই কেন্দ্র পরিদর্শন করেছেন। সুষ্ঠুু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেন তারা।

এছাড়াও শাখারীবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের পর ভোটগ্রহণ  কিছুক্ষণ বন্ধ ছিল।

কমলাপুর শের-এ বাংলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাজী মো. সুলতান মিয়া ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাঈল হোসেনের সমর্থকদের মধ্যেও সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

সুলতান মিয়ার লোকজন জাল ভোট দিচ্ছে অভিযোগ করে বিএনপি সমর্থিত ইসমাঈলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে ৪ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশও বিশৃঙ্খলাকারীদের পিছু হটাতে ফাঁকা গুলি ছোড়ে। তবে কেন্দ্রটিতে ভোটগ্রহণ চলছে।

মানিক নগরে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে এবং কয়েক রাউন্ড ফাকা গুলি ছোঁড়ে। এতে আহত হয়েছে ৫ জন।

পুরান ঢাকার কবি নজরুল কলেজে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

Tags: ঢাকা দক্ষিণব্যালটসংঘর্ষসিটি নির্বাচন
Previous Post

চট্টগ্রামে বিএনপির নির্বাচন বর্জন

Next Post

তিন সিটিতেই বর্জনের পথে বিএনপি

Next Post

তিন সিটিতেই বর্জনের পথে বিএনপি

তিন সিটিতেই বর্জনের পথে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT