চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার তৃতীয় দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 পূর্বাহ্ন 30, এপ্রিল 2015
in স্পোর্টস
A A

খুলনায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে ২০৫ রানে লিড নিয়েছে তারা। তাদের সংগ্রহ ৫ উইকেটের হারিয়ে ৫৩৭ রান।

আসাদ শফিক ও সরফরাজ আহমেদ ৫১ রানে অপরাজিত রয়েছেন।

তৃতীয় দিনের শুরু থেকেই সতর্ক থেকে ব্যাট করছিলেন গতকাল থেকে উইকেটে জেকে বসা সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ এবং আজহার আলি। ওই জুটি দলীয় স্কোর বোর্ডে যোগ করে ২২৭ রান।

এর আগে ১০৫ রানে পিছিয়ে থেকে মিসবাহ বাহিনী তৃতীয় দিন শুরু করে।

হাফিজের সাথে ২২৭ রানের জুটি গড়ে ফেরেন ওয়ানডে অধিনায়ক আজাহার আলী। ব্যক্তিগত ৮৩ রানে শুভাগত হোমের শিকার হন তিনি।

এরপরই ফেরেন অভিজ্ঞ ইউনুস খান। তার সংগ্রহ ছিল ৩৩ রান। তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

ইউনুস খানের বিদায়ের পর দলীয় অধিনায়ক মিজবাহ উল হকের সাথে ৬৩ রানের জুটি গড়ে ফেরেন হাফিজ। ক্যারিয়ারে প্রথম বারের মত ডাবল সেঞ্চুরি করে ফেরেন মোহাম্মদ হাফিজ। আজাহার আলীর পর হাফিজ শুভাগত হোমর দ্বিতীয় শিকার। শুভাগতোর বলে লেগ স্লিপে দাঁড়িয়ে থাকা মাহামুদুল্লার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

হাফিজের বিদায়ে মিজবাহের সাথে জুটি বাঁধেন আসাদ শফিক। তাদের জুটি থেকে আসে ৬৬ রান। এবার মিজবাহকে ফেরান তাইজুল ইসলাম। তাইজুলের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

অধিনায়কের বিদায়ে ক্রিজে আসেন উইকেট রক্ষক সরফরাজ আহমেদ। দিনের শেষ পর্যন্ত তারা অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়ে। তাদের দুজনের জুটি থেকে আসে ১০৭ রান।

এর আগে টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৬ রান। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৬ রান যোগ করে ৩৩২ রানে অলআউট হয়ে যায় মুশফিক বাহিনী।

আঙুলে চোঁটের কারণে মাঠ ছাড়েন মুশফিক। যদিও এক্স-রের পরে সে আঘাত গুরুতর নয় বলে জানিয়ে ছিলেন মিডিয়া ম্যানেজার। আরও সুস্থতার কারণে তাকে এখন পর্যন্ত বিশ্রামে রাখা হলেও দলের প্রয়োজনে আবারও মাঠে দেখা যাবে তাকে।

Tags: খুলনাটেস্টপাকিস্তানবাংলাদেশ
Previous Post

মালালা : নারী শিক্ষার বিশ্বদূত

Next Post

হতাশার তৃতীয় দিন

Next Post

নির্বাচনকে সফল বললো সহস্র নাগরিক কমিটি

তদন্তের ক্ষমতা পাচ্ছে না মানবাধিকার কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT