চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তের ক্ষমতা পাচ্ছে না মানবাধিকার কমিশন

পরাগ আজিম by পরাগ আজিম
8:00 পূর্বাহ্ন 30, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করার ক্ষমতা দেবে না সরকার। আইনমন্ত্রী বলেছেন, এ ক্ষমতা দিলে প্রতিষ্ঠানটি একটি পক্ষ হয়ে যাবে। এতে মধ্যস্থতাকারীর ভূমিকা হারাবে কমিশন।

বৃহম্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রস্তাবিত ‘বৈষম্য নিরোধ আইন প্রণয়ন’ বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় মানবাধিকার কমিশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী এডভোকেট আনিুসল হক।

তিনি বলেন, অাইন কমিশনের করা এ আইনের খসড়া প্রস্তাবনায় মানবাধিকার কমিশনকে তদন্ত করার কথা বলা হয়েছে। এ বিষয়ে তার দ্বিমত রয়েছে।

আইনমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের শেষের দিকেই আমরা এই আইনটি পাব। আমার মনে হয়, হিউম্যান রাইটস কমিশন শুড বি এন আরবিট্রার, নট এ পার্ট। যে মুহূর্তে তারা তদন্ত করার ক্ষমতা নিয়ে যাবে, তখনই আরবিট্রেরের ক্ষমতা হারিয়ে ফেলবে। কমিশন আমাদের প্রচলিত আইনে দ্বারা তদন্ত করবে।’

ওই খসড়ায় বলা হয়েছে, অনগ্রসর দলিত মানুষদের প্রতি বৈষম্যমূলক কাজ বা আচরণ প্রদর্শনকারীর বিরুদ্ধে শাস্তির বিধান থাকবে প্রস্তাবিত এই আইনে।

আইন কমিশনের সদস্য ড. শাহআলম বলেন, ‘আমরা মনে করি এটি শুধু বৈষম্যের ব্যাপার না। এটা আসলে একটা মানবাধিকারের সমস্যা। মানবাধিকার কমিশনের যেহেতু একটি অথরিটি ইমেজ সৃষ্টি হয়েছে, এজন্য আমরা বাই ল’ মানবাধিকার কমিশনকে সুনির্দিষ্ট করেছি। আইন অনুযায়ী তাদের একটি ভূমিকা থাকতে পারে।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন,  ‘আইনের মাধ্যমে একজন আরেকজনকে ভালবাসতে বাধ্য করা যায় না। কিন্তু একজন আরেকজনের প্রতি যে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাবে সেই ঘৃণার বহিঃপ্রকাশ বন্ধ করতে বা রুদ্ধ করতে আইন তার ভূমিকা পালন করে। সেজন্য এমন একটি বৈষম্যবিরোধী আইন দরকার।’

বৈষম্য নিরোধ আইন সংসদে পাস হলে দেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করেন সভার আলোচকরা।

Tags: আইন কমিশনআইনমন্ত্রীমানবাধিকার কমিশন
Previous Post

নির্বাচনকে সফল বললো সহস্র নাগরিক কমিটি

Next Post

তদন্তের ক্ষমতা পাচ্ছে না মানবাধিকার কমিশন

Next Post

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT