চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাল্টা আঘাত’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত ১৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 পূর্বাহ্ন 10, মে 2015
in বাংলাদেশ
A A

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও কয়েকটি বাম সংগঠনের ‘পাল্টা আঘাত’ নামের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বাম ছাত্রসংগঠনগুলো ধর্মঘট ডেকেছে।

পূর্বঘোষণা অনুযায়ী বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা ডিএমপি কার্যালয় ঘেরাও করতে মিছিল শুরু করে। শাহবাগ, দোয়েল চত্বরে পুলিশি বাধার সম্মুখিন হয় তারা। তিন জায়গায় পুলিশের বাধা উপেক্ষা করে তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে পৌঁছায়। সেখানে পুলিশ আটকে দিলে রাস্তা বন্ধ করে অবস্থান নেয় নেতা কর্মীরা।

সেসময় পুলিশ মাইক কেড়ে নিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরাও ঢিল ছুঁড়ে পাল্টা জবাব দেয়। টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে মন্ত্রিপাড়া সংলগ্ন এলাকা থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী জানান, পুলিশি বাধা উপেক্ষা করে তারা ডিএমপি কার্যালয়ের কাছাকাছি অফিসার্স ক্লাবের সামনের রাস্তায় বসে পড়ে। সেসময় তারা ডিএমপি কমিশনারের সাথে কথা বলতে চান।

পুলিশ তাদের দাবি নাকচ করে বেলা ১ টার দিকে মিছিলের মধ্যে রায়ট কার নিয়ে ঢুকে পড়ে। একই সাথে লাঠিচার্জও শুরু করে।

লিটন নন্দী দাবি করেন, এতে তাদের ৩০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে আরও ৫ জনকে।

পুলিশের রমনা জোনের উপ কমিশনার (ডিসি) আবদুল বাতেন বলেন, ‘আন্দোলনকারীদের বারবার বলেছি, আপনারা দাবির বিষয়ে প্রতিনিধিদল পাঠান। কিন্তু তারা তা করেননি। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। তাই জনদুর্ভোগ লাঘবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।’

ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও নেতাকর্মী হয়রানির প্রতিবাদে বিকেলে একদফা প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্র ইউনিয়নসহ কয়েকটি বাম ছাত্র সংগঠন।

এছাড়াও সোমবার বিকেলে সারাদেশে প্রতিবাদসভার ডাক দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কেন্দ্রীয় প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হবে।

আর মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছে।

বর্ষবরণের দিন বিকেলে টিএসসি’র সামনের রাস্তায় হয়রানির শিকার হন কয়েক নারী। প্রায় এক মাস হয়ে গেলেও অপরাধিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Tags: ছাত্র ইউনিয়নটিএসসিনারী লাঞ্ছনাপহেলা বৈশাখ
Previous Post

যুক্তরাষ্ট্রে গুলিতে দুই পুলিশ নিহত

Next Post

রামপুরার মোল্লা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

Next Post

রামপুরার মোল্লা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নির্বাচকদের কাজ চোখে দেখা যায় না: ফারুক আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT