চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচকদের কাজ চোখে দেখা যায় না: ফারুক আহমেদ

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
7:14 পূর্বাহ্ন 10, মে 2015
in স্পোর্টস
A A

মাসব্যাপী ক্রিকেট সিরিজ শেষ হয়েছে আগের দিন। দেশে ফিরে গেছে পাকিস্তান। মিরপুরের হোম অফ ক্রিকেটও ফিরে গেছে তার খাঁ খাঁ চেহারায়। মাঝ মাঠের পিচে পানি ঢালছিলেন ক’জন গ্রাউন্ডসম্যান আর দায়িত্বরত ক’জন নিরাপত্তা কর্মী। এক কথায় সোমবার দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চেহারাটা এমনই ছিল।

প্রায় সব কর্মকর্তাদের রুমই অন্ধকার। তবে বাতি জ্বলছিলো প্রধান নির্বাচক ফারুক আহমেদের রুমে। উঁকি ঝুঁকি মেরে নিশ্চিত হওয়া গেলো রুমে উপস্থিত আছেন ক্রিকেট বোর্ডের তিন নির্বাচকই। ফারুক আহমেদের সঙ্গে উপস্থিত হাবিবুল বাশার সুমনও।

ফারুক আহমেদ জানালেন মিটিং চলছে। কিছুক্ষণ পর সময় দেবেন, মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে কথাও বলবেন। প্রায় আধা ঘন্টা পর বেরিয়ে আসলেন হাবিবুল বাশার সুমন। আনঅফিশিয়ালি প্রশ্ন শুনে হেসে হেসে উত্তর দিলেন। বললেন, একটা সিরিজ শেষ হলে অনেকেই বেকার হয়ে পড়েন, তবে আমরা কিন্তু বেকার না, রীতিমতো অফিস করছি।

কিছুক্ষণ পর মিনহাজুল আবেদীন নান্নু গেলেন অজু করতে। সেই ফাঁকে পাওয়া গেলো ফারুক আহমেদকে। তার কাছে প্রশ্ন ছিলো, মাত্র সিরিজ শেষ হলো কি এত কাজ?

প্রথমেই ফারুক বলেন, নির্বাচকদের কাজ কখনো চোখে দেখা যায় না। মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্সে তা প্রকাশ পায়। তো সব মিলিয়ে দারুণ একটা সফল সিরিজ শেষ করলাম আমরা। সামনে নতুন অ্যাসাইনমেন্ট। এসব নিয়েই বসা।

তার কাছে প্রশ্ন ছিলো পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষটা এমন না হলে আরও সফল কি বলা যেত না।

ফারুক আহমেদের উত্তর, হ্যা তাতো অবশ্যই। টেষ্ট ক্রিকেটে সব সময়ই পেস বোলিংয়ে আমাদের একটা ঘাটতি ছিলো। আর প্রথম দিনের শুরুতেই শাহাদাত হোসেনের ইনজুরি সেটাকে আরও বড় করে তুলে। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। তবে অনেকে অনেক কথা বললেও আমরা মনে করি শেষ টেষ্টে আমরা বেস্ট পসিবল টিমটাই খেলিয়েছি।

ভারতের বিপক্ষে সিরিজের আগে একটা বিসিএল ম্যাচও রয়েছে। বাংলাদেশ ক্রিকেট লিগের ওই ম্যাচে যে কেউ ভালো ক্রিকেট উপহার দিলে সুযোগ আসতে পারে তারাও। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।

Tags: টেস্টফারুক আহমেদবাংলাদেশ-পাকিস্তান
Previous Post

রামপুরার মোল্লা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

Next Post

ছবিতে ‘পাল্টা আঘাত’ কর্মসূচিতে পুলিশের আঘাত

Next Post

ছবিতে ‘পাল্টা আঘাত’ কর্মসূচিতে পুলিশের আঘাত

‘পাল্টা আঘাতে’ পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার ছাত্র ধর্মঘট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT