চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই রাজাকারের আমৃত্যু কারাদণ্ডাদেশ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
12:34 পূর্বাহ্ন 20, মে 2015
in অন্যান্য, অপরাধ
A A

চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য হলেও বয়স বিবেচনায় আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২৪ জনকে অপহরণের পর হত্যার দায়ে আসামিদের ওই দণ্ডাদেশ দেওয়া হয়। ৭০টি বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের দ্বিতীয় অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়। তৃতীয় অভিযোগে সাজা না দিলেও এ ক্ষেত্রে মামলার তদন্ত কর্মকর্তাকে অদক্ষ বলে পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল।

বিচারকি কার্যক্রম শেষ হওয়ার প্রায় ১ মাসের মাথায় রায় ঘোষণা করা হলো চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর মামলার। রায় ঘোষণার সময়ে ট্রাইব্যুনালের ভেতর-বাইরে ছিল স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৭ টা ৪৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুই আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। সকাল ১১টার পর ১শ’৩৩ পৃষ্ঠার পুরো রায়ের মধ্যে শুধু আদেশের অংশটুকু পড়া শুরু করেন দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। ওই সময় ট্রাইব্যুনালে নির্ধারিত স্থানে কাঠের চেয়ারে বসে ছিলেন আসামি মাহিদুর রহমান এবং আফসার হোসেন চুটু।

সংক্ষিপ্ত রায় পড়া শেষে আসামিদের কোন অপরাধে কী শাস্তি দেওয়া হলো তা ঘোষণা করেন দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান। দু’ রাজাকারের বিরুদ্ধে তিনটি অভিযোগ ছিল। এগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় অভিযোগ প্রমাণিত হয়েছে। তৃতীয় অভিযোগে তারা ১৯৭২ সালে দালাল আইনে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। 

প্রথম অভিযোগ ছিল পাকিস্তানী বাহিনী নিয়ে শিবপুর থানায় হামলা চালিয়ে ৩৯ জনকে অপহরণ করে ২৪ জনকে হত্যা। দ্বিতীয় অভিযোগ ৭০ টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট। তৃতীয় অভিযোগ কয়েকটি গ্রামে হামলা চালিয়ে চারজনকে হত্যা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কয়েকটি স্থানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা, লুট অগ্নিসংযোগের অভিযোগে আগে সাজা খাটায় নতুন করে আসামিদের সাজা না দিলেও মামলার তদন্ত কর্মকর্তা সম্পর্কে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ দেন।

প্রত্যাশিত রায় পাওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে আসামিপক্ষ।

প্রসিকিউটর শাহিদুর রহমান বলেন, প্রথম অভিযোগে বিনোদপুর এলাকা থেকে ৩৯ জন লোককে ধরে এনে বিনোদপুর হাইস্কুলের মাঠে ২৪ জনকে হত্যা করা হয়। আসামিরা নিজ হাতে তাদের হত্যা করে। এই হত্যার জন্য তাদের আমৃত্যু সাজা ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে তাদের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, যদিও অপরাধ অনুযায়ী তারা মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য তবুও তাদের আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট না। পূর্ণাঙ্গ রায় দেখার পরে সিদ্ধান্ত নিবো আপিলের। তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে এটা ট্রায়াল হলো। সেখানে কোর্ট বলেছেন, তদন্তকারী কর্মকর্তা একজন অথর্ব। তার অনেক ভুল ত্রুটি আছে।

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ: শিবগঞ্জের কয়েকটি স্থানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে আগে সাজা খাটায় নতুন করে আসামিদের সাজা না দিলেও এ মামলার তদন্ত কর্মকর্তা সম্পর্কে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ দিয়েছেন।

এ বিষয়ে শাহিদুর রহমান বলেন, আদালত এ মামলার তদন্ত কর্মকর্তাকে ইন-কমপিটেন্ট ইনভেস্টিগেশন অফিসার হিসেবে অভিহিত করেছেন।

এই মামলায় তদন্ত কর্মকর্তাদের অদক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তুরিন আফরোজ বলেন, আমরা আন্তরিকতার সাথে কাজ করেছি।

তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, যেহেতু বিচারক এমন একটি বিষয় উপস্থাপন করেছে সুতরাং রায়টি পেলে, কাগজপত্র দেখে বিষয়টি আর একবার অভ্যন্তরীণভাবে তদন্ত করবো।

রাজাকার মাহিদুর রহমান এবং আফসার হোসেন চুটু আটক থাকায় আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করতে হবে।

Tags: দুই রাজাকারযুদ্ধাপরাধীরাজাকার
Previous Post

দুই রাজাকারের মামলার রায় পড়া শুরু

Next Post

হ্যাপির ‘না-রাজি’তে শুনানি শেষ, আদেশের অপেক্ষায় রুবেল

Next Post

হ্যাপির ‘না-রাজি’তে শুনানি শেষ, আদেশের অপেক্ষায় রুবেল

ইন্দোনেশিয়া থেকে আরো ৪২৬ অভিবাসী উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT