নারী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে পুলিশের ‘ফাইনাল রিপোর্ট’ প্রত্যাখ্যান করে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির ‘না-রাজি’ আবেদনের শুনানি শেষ হয়েছে। দুপুর ২টায় আদেশ দেবেন আদালত।
১৭ মে রুবেলের জামিন বহাল রেখে ২০ মে হ্যাপির আবেদনের শুনানির দিন ঠিক করেছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫।
ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ শুরুর আগে থেকেই সিএমএম আদালত থেকে জামিনে ছিলেন রুবেল হোসেন। তবে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ গেলে আইন অনুযায়ী আবার আদালতে উপস্থিত হয়ে রুবেল জামিনের আবেদন করেন।
আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে জামিন দেন।
একইসঙ্গে হ্যাপির ‘না-রাজি’ আবেদনও আদালতে উঠলে বিচারক ২০ মে শুনানির দিন ঠিক করেন।
মামলায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না নিয়েই পুলিশ রুবেলকে অব্যাহতি দিয়েছে বলে অভিযোগ করেন হ্যাপির আইনজীবী






