চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
5:26 পূর্বাহ্ন 13, জুন 2015
in অন্যান্য, অপরাধ
A A

সাবেক স্বামী পুলিশের এক এএসআই এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণ-ধর্ষণের অভিযোগ এনেছেন ঢাকার একটি থানায় কর্মরত এক নারী পুলিশ কন্সটেবল। তার অভিযোগ, মামলা করতে চাইলে মামলা না নিয়ে খিলগাঁও থানার ওসি দু’জনের আবার বিয়ের উদ্যোগ নেন। কিন্ত চাকরি না ছাড়লে আবারো বিয়েতে রাজী হননি সাবেক স্বামী এএসআই কলিমুর রহমান।

নারী কন্সটেবলের অভিযোগ, বাড়ি ফেরার পথে তিলপাপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে একটি বাসায় নিয়ে পানি ও খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে সাবেক স্বামী ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে।

রাজারবাগ পুলিশ হাসপাতালে একদিন চিকিৎসা নেওয়ার পর শনিবার দুপুরে তিনি ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে।

তবে মামলা দায়েরের আবেদন করা হয়নি দাবি করে খিলগাঁও থানার ওসি ইন্সপেক্টর মোস্তাফিজ বলেছেন, ওই নারী কন্সটেবল কোনো মামলা দিতে চাননি। এমনকি ধর্ষণের বিষয়েও তিনি কিছ‍ু জানান নি।

খিলগাঁও অপরাধ অঞ্চলের সহকারি পুলিশ কমিশনার নূর আলম বলেছেন, ‘তারা দু’জনই আবারো বিয়ের মাধ্যমে আগের মামলাগুলো মিটিয়ে ফেলার জন্য এসেছিলেন। কিন্ত অভিভাবকদের সম্মতি না থাকায় আমরা তাদের ব্যাপারে জড়াতে চাইনি।’

‘আপনারা অভিভাবকদের সঙ্গে বসুন,’ এরকম পরামর্শ দিয়েছেন জানিয়ে এসি নূর আলম বলেন, সেসময় নারী পুলিশ সদস্য ধর্ষণের কোনো অভিযোগ আনেন নি।

ওই নারী কন্সটেবল চ্যানেল আই অনলাইনকে বলেছেন, তার সাবেক স্বামী এ এস আই কলিমুর রহমান এক সময় খিলগাঁও থানায় ছিলেন। আগে থেকেই তিনি বর্তমান ওসির প্রিয়ভাজন। তাই ওসি মামলা না নিয়ে সমঝোতা করতে তাকে চাপ দেন। চাকরি হারানোর ভয় দেখান।

ওসি অবশ্য এরকম সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

থানা পুলিশ মামলা না নিলে আদালতে যাবেন বলে জানিয়েছেন নারী পুলিশ সদস্য।

ডিভোর্সের আগেও পরে সাবেক স্ত্রী ওই নারী কন্সটেবলের দায়ের করা কয়েকটি মামলার কারণে সাময়িক বরখাস্ত হয়েছিলেন এএসআই কলিমুর রহমান। পুলিশ সদরদপ্তরের নির্দেশে বরখাস্ত আদেশ প্রত্যাহার হওয়ার পর তাকে এসপিবিএন-এ বদলি করা হয়। ওই নারী কন্সটেবল বর্তমানে ভাটারা থানায় কর্মরত আছেন।

Tags: নারী নির্যাতননারীর লাঞ্ছনাযৌন হয়রানি
Previous Post

অভিনেত্রী মনিকা লুইস আর নেই

Next Post

আর্থিক খাত স্বচ্ছ হলেও অস্বচ্ছ করার চেষ্টা আছে

Next Post

আর্থিক খাত স্বচ্ছ হলেও অস্বচ্ছ করার চেষ্টা আছে

‘আমেরিকা না হলেও লন্ডন পৌঁছানো গেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT