ফতুল্লায় একমাত্র টি-টুয়েন্টি ওয়ার্ম-আপ ম্যাচে সাউথ আফ্রিকাকে ১০০ রানের টার্গেট দিয়েছে বিসিবি একাদশ। টস জিতে প্রথম ব্যাট করে ৯৯ রানে অলআউট হয় বিসিবি।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বিসিবি। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর এক রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় তারা। এরপর ৩২ রানে তৃতীয় এবং ৫৮ রানে চতুর্থ উইকেট হারালে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।
সাউথ আফ্রিকান বোলিং তোপে ক্রিজে মোটেই থিতু হতে পারেননি বিসিবি ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে অধিনায়ক ইমরুল কায়েস ২৪ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন। এছাড়া শুভাগত হোম ১৮, সোহাগ গাজী ১৩ এবং আব্দুর রাজ্জাক ১০ রান করেন।
প্রোটিয়াসদের হয়ে ডেভিড ওয়াইজ ৩ টি অ্যারন ফাঙ্গিসো ও কাইল অ্যাবট ২ টি করে উইকেট নেন।






