চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাগুয়ে-পেরুর তৃতীয় হওয়ার লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 পূর্বাহ্ন 03, জুলাই 2015
in স্পোর্টস
A A

শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়েছে সেমিফাইনালে হেরে । তারপরও জয় দিয়েই কোপা আমেরিকার এবারের আসর শেষ করার লক্ষ্য নিয়ে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ২০১১ আসরের রানার্সআপ প্যারাগুয়ে ও তৃতীয় স্থান পাওয়া পেরু। শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচ।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৬-১ এ বিধ্বস্ত হলেও গত আসরের ফাইনালিস্ট প্যারাগুয়ের এবারের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। গ্রুপ-পর্বে আর্জেন্টিনার সঙ্গে ড্র দিয়ে শুরু। এরপর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানো প্যারাগুইয়ানরা অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিলো।

আর ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা পেরু কোয়ার্টার ফাইনাল বলিভিয়াকে ৫-১ গোলে হারায়।

আর্জেন্টিনার ধাক্কা শেষে ফের ঘুড়ে দাঁড়ানোর ম্যাচে স্ট্রাইকার রোকু সান্তা ক্রুজ ও দার্সিল গঞ্জালেসকে পাচ্ছেন না প্যারাগুয়ে কোচ। তারা দুজনেই ইনজুরির কারণে খেলতে পারবে না। ইনজুরি দল থেকে ছিটকে দিয়েছে প্যারগুয়ান ডিফেন্ডার নেস্টর ওটিগোজাকেও। সমস্যা আছে মিডফিল্ডার নেলসন হেওডো ভালদেসের। তবে ইনজুরি সমস্যা সামলেই পেরুকে হারাতে চান কোচ রোমান ডায়াস।

উল্টো চিত্র পেরু শিবিরে। তাদের তেমন কোনো ইনজুরি সমস্যা নেই। জেফারসন ফারহান অনুশীলন করতে না পারলেও ম্যাচে মাঠে নামবে বলেই আশা কোচিং স্টাফদের। তার ওপর দারুণ ফর্মে আছেন পাওলো গুয়েরারো। তাই গত আসরের মতো এবারও তিন নম্বর জায়গাটা ধরে রাখতে চায় রিকার্ডো গার্সিয়ার দল।

পেরু কোচ বলেন, প্যারাগুয়ে সবসময়ই বিপজ্জনক দল। তবে ম্যাচটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই আশা করছি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অনেক এগিয়ে প্যারাগুয়ে। পেরু যেখানে জিতেছে ১১টি ম্যাচ, সেখানে প্যারাগুয়ের জয় ২৪টিতে।

অন্য পরিসংখ্যানেও এগিয়ে প্যারগুয়ে। সর্বশেষ ১৩ ম্যাচের ছয়টিতেই হেরেছে পেরু। বাকি ম্যাচ ড্র। জয় পায়নি একটিতেও।

তবে একটা জায়গায় এগিয়ে পেরু। এর আগে কোপা আমেরিকায় কখনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেনি প্যারগুয়ে। সেখানে পেরু খেলেছে দুইবার। ২০১১ সালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিলো পেরু। আর ১৯৯৭ সালে মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরেছিলো তারা।

Tags: কোপা আমেরিকা ২০১৫
Previous Post

শালবন বিহারের নিদর্শনগুলোতে পরিচিতি চান দর্শনার্থীরা

Next Post

সাউথ আফ্রিকাকে ১০০ রানের টার্গেট দিলো বিসিবি একাদশ

Next Post

সাউথ আফ্রিকাকে ১০০ রানের টার্গেট দিলো বিসিবি একাদশ

গ্যালারিতে দর্শকদের হুড়োহুড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT