চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয় নিয়ে স্যামসাংয়ের ভবিষ্যদ্বাণী ভুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 06, জুলাই 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের অন্যতম স্মার্টফোন কোম্পানি স্যামসাং এ বছরের দ্বিতীয় প্রান্তিক তাদের আয়ের যে ভবিষ্যদ্বাণী করেছিলো তা ভুল প্রমাণিত হয়েছে বলে স্বীকার করেছে কোম্পানিটি। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি জায়েন্ট স্যামসাং এই সময়ে যে পরিমাণ অর্থ আয়ের প্রত্যাশা করেছিলো তা একরকম ভেস্তে গেছে।

সাউথ কোরিয়া ভিত্তিক কোম্পানিটি চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৬.৯ টিএন (১৩ বিলিয়ন ডলার) আয় করেছে। যা গত বছরের তুলনায় ৪ শতাংশ কম। অথচ তাদের ভবিষ্যদ্বাণী ছিলো ৭.২ টিএন আয় করতে পারবে।

মোবাইল প্রযুক্তিতে রাজত্ব করা এই কোম্পানিটির শুধু আয়ের প্রতাশ্যাই ভুল হয়নি। বিক্রির পরিমাণও ৮ শতাংশ  কমে গেছে। গত বছরে তারা হ্যাণ্ডসেট বিক্রি করে ৪৮ টিএন আয় করে। চলতি বছরের এই সময়ে তাদের লক্ষ্য ছিলো ৫৩ টিএন আয় করা।

স্মার্টফোনের বাজারে স্থিতিশীল অবস্থান ধরে রাখতে বৃহৎ এই কোম্পানিকে এখন অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। এছাড়াও সম্প্রতি বাজারে ছাড়া ফ্ল্যাগসিপ স্মার্টফোন বাজারে আসতে না আসতেই সাপলাইয়ের অভাব দেখা দেওয়ায় এর বিক্রি ব্যবস্থায় অনেক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

স্যামসাং দাবি করেছে, সাপলাই সমস্যার সমাধান করে ফ্ল্যাট স্ক্রিন ও কার্ভডস্ক্রিন এসসিক্স মডেল এই প্রতিষ্ঠানে নতুন সেলস রেকর্ড এনে দিবে।

বর্তমানে সিউলে’র বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার দশমিক ৬ শতাংশ কমে গেছে। চলতি মাসের শেষের দিকে কোম্পানিটি তার আয়ের বিষয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে বলে জানা গেছে।

Tags: স্মার্টফোনস্যামসাং
Previous Post

শোলাকিয়ার ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

Next Post

সন্ত্রাসী বানাতে শতাধিক শিশুকে অপহরণ করেছে আইএস

Next Post

সন্ত্রাসী বানাতে শতাধিক শিশুকে অপহরণ করেছে আইএস

নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে ৪ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT