চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়ার ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

চকোর মালিথা by চকোর মালিথা
8:41 অপরাহ্ন 06, জুলাই 2015
in বাংলাদেশ
A A

শত বছর ধরে লাখ লাখ মুসল্লির একসঙ্গে ঈদ নামাজ আদায়ের ফলে কিশোরগঞ্জের শোলাকিয়ার মাঠটি ঐতিহাসিক মাঠের মর্যাদা পেয়েছে। গণমাধ্যমের কারণে ঈদের বৃহত্তম এই জামাতটি আলোচনায় এসেছে দেশ থেকে দেশান্তরে। এগারো বছর ধরে উপমহাদেশের বৃহত্তম এই ঈদের জামাত সরাসরি সম্প্রচার করছে প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল, চ্যানেল আই।

শোলাকিয়ার ঈদগাঁহ পরিচালনা কমিটির সাম্প্রতিক সভায় এবারও ১৮৮তম ঈদ জামাত সরাসরি সম্প্রচারের শুধু চ্যানেল আইকে অনুমতি দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের ডিসি ও ঈদগাঁহ পরিচালনা কমিটির সভাপতি জি.এস.এম. জাফরউল্লাহ বলেন, শোলাকিয়া ঈদগাঁহ মাঠে যে জামাতটি হবে আমাদের চ্যানেল আই কর্তৃপক্ষ দেশব্যাপি সকলের মাঝে প্রচার করবে। চ্যানেল আই কর্তৃপক্ষকে এ জন্য ধন্যবাদ জানাই।

তিনি আরোও বলেন, চ্যানেল আই যেন শোলাকিয়া ঈদগাঁহ মাঠের জামাত সব সময় কাভার করে।

জেলা পুলিশের তত্ত্বাবধানে লাখ লাখ মুসল্লির নিরাপত্তার জন্য নেওয়া হবে আধুনিক সব নিরাপত্তা ব্যবস্থা।

কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এবারো মাঠে সিসি ক্যামেরা থাকবে। ভিক্ষুক বেশে কোনো জঙ্গি যাতে না আসতে পারে। এ জন্য আমরা ব্যাগ না নিয়ে আসতে বলি।

উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত আয়োজন করতে পেরে গর্বিত কিশোরগঞ্জবাসী। কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. জিল্লুর রহমান বলেন, চ্যানেল আই যেদিন থেকে এই মাঠের প্রচার শুরু করেছে সেদিন থেকে এটার ব্যাপ্তি আরো অনেক বেড়ে গেছে। তাই মাঠের উন্নয়নে যত টুকু দরকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছি।

বৃহত্তম এই ঈদ জামাতে এবারও ইমামতি করবেন মওলানা মো: ফরিদ উদ্দিন মাসুদ। ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। সকাল পৌনে ১০ টা থেকে সরাসরি সম্প্রচার করবে শুধুমাত্র চ্যানেল আই।

Tags: ঈদ জামাতকিশোরগঞ্জচ্যানেল আইশোলাকিয়া
Previous Post

হেলে পড়া ভবন নিয়ে সিদ্ধান্ত আজ

Next Post

আয় নিয়ে স্যামসাংয়ের ভবিষ্যদ্বাণী ভুল

Next Post

আয় নিয়ে স্যামসাংয়ের ভবিষ্যদ্বাণী ভুল

সন্ত্রাসী বানাতে শতাধিক শিশুকে অপহরণ করেছে আইএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT