চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যাকাতের কাপড় কে কিনবে স্যার?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 12, জুলাই 2015
in মতামত
A A

বিশ্বাস করবেন কিনা জানিনা একবার এই রোগী আমার চেম্বারে একটা prescription দেখিয়ে বলে, স্যার এই কাপড়টা নিয়া আমারে এই ওষুধগুলি দিবেন? যাচাই করে দেখি ওষুধগুলো তার আসলেই প্রয়োজন। এর আগে ওষুধের দোকানে দোকানে একই রকম অফার নিয়ে গিয়ে ফেরত এসেছে। অনেকেরই ধারণা, ডাক্তারের চেম্বারে প্রেসক্রিপশনের সাথে ওষধও পাওয়া যায়। যাক যেভাবেই হোক তার ওষুধ এর ব্যবস্থা হয়।

আমি বলি, এইটা বিক্রি করে সে টাকা দিয়ে আপনি পরে আবার ওষুধ লাগলে ডিসপেনসারি থেকে কিনতে পারবেন। (ওষুধ ব্যাবসায়ীদের সিন্ডিকেটেড মার্কেটিং এর ফলে ওষুধের দাম যা গলাকাটা।)

সে বলে, যাকাতের কাপড় কে কিনবে স্যার?

আসলেই কাপড়ের আগে ”যাকাতের” শব্দটা যোগ করলে নিম্নবর্গীয় অচ্ছুৎ কোনো বস্তু যেনো চোখের সামনে ভেসে উঠে। বাস্তবতাও সেরকমটাই। গরীবদের দেয়া হবে, সুতরাং স্পেশাল অর্ডার দিয়ে যোগাড় করা হয় খারাপ মানের (যাকাতের) লুঙ্গি-শাড়ি। এর অর্থনৈতিক ভ্যালু নারীটির কাছে এখন বলতে গেলে শূন্য।

যাওয়ার সময় নারীটি লজ্জায় আনত হয়ে কাচুঁমাচু হয়ে বলে, একটা জিনিস চাইবো স্যার?

আমি বলি, কি?

একটা কলম আর খাতা দিবেন?- মাইয়াটা লেখবো। স্কুলে পড়ে।

ডাক্তারের টেবিলে সাধারণত: নানারকম কলম প্যাড থাকে।

আসলে এই নারীটির প্রয়োজন চিকিৎসার খরচ, তার ছেলেমেয়েদের প্রয়োজন শিক্ষার ব্যয়বহনের কেউ। অথচ তাকে একটা শাড়ি দিয়েই আত্মপ্রসাদে ভুগছি যেনো দোজাহানের অশেষ নেকি হাসিল করে ফেললাম বুঝি। একটা ‘মুত্তাকী’ ভাব চলে আসে নিজের মধ্যে।

যতোদিন আমাদের মনমানসিকতা নেকীর ক্ষুদ্রগণ্ডি থেকে মু্ক্ত হয়ে মানবিকতাকে উর্ধে তুলে ধরার বিবেকসম্পন্ন না হবে ততোদিন একদল পদদলিত হয়ে মরতে থাকবে, আর আরেকদল বেঁচে থেকেও দলিতের জীবন নিয়ে টিকে থাকবে। আর আমরা স্বচ্ছলরা শতকরা হিসাবের অংকের দায়িত্ব পালন ও শো-অফ শেষে পূণ্য হাসিলের আত্মতুষ্টিতে ভুগতে থাকবো।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: যাকাতযাকাত ট্র্যাজেডি
Previous Post

শিশু রাজন হত্যায় কামরুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

ছেলে মেয়ে মানুষ করাই একমাত্র চ্যালেঞ্জ: মাশরাফি

Next Post

ছেলে মেয়ে মানুষ করাই একমাত্র চ্যালেঞ্জ: মাশরাফি

ভরা মৌসুমেও জেলেদের জালে মিলছে না রুপালি ইলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT