চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু রাজন হত্যায় কামরুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 12, জুলাই 2015
in অন্যান্য, অপরাধ
A A

শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যার ঘটনায় সিলেটের শহরতলীর কুমারগাঁও এলাকা থেকে জড়িত অভিযোগে মুহিত আলমকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। এই ঘটনায় জড়িত মুহিতের ভাই সৌদি প্রবাসী কামরুল ইসলাম, সহযোগী আলী হায়দার ও ময়না মিয়াদেরও খুঁজছে পুলিশ ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইতিমধ্যে স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেছেন। এই হত্যাকান্ডের সাথে একই পরিবারের তিন ভাই এবং অনেকে জড়িত আছে। এদের মধ্যে এক ভাইকে পুলিশ গ্রেফতার করেছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিডিওচিত্র দেখে মুহিতের ভাই সৌদি প্রবাসী কামরুলের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে রোববার বিকেলে পুলিশ তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এরআগে, সিলেটে চোর সন্দেহে রাজন নামে ১৩ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটির ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাতে দেখা দেখা যায় শিশুটি বাঁধা অবস্থায় পানি চাইলে তাকে ঘাম খেতে বলা হয় এবং তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।

পরে লাশ গুম করার সময় একজনকে পুলিশ আটক করে। নিহত শিশু শেখ সামিউল আলম রাজন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।

মঙ্গলবার সিলেটের কুমারগাঁও উপজেলার বাস স্টেশন এলাকার সুন্দর আলি মার্কেটের সামনে এ হত্যার ঘটনা ঘটে । শিশুটি আদৌ চুরি করেছিলো কিনা সে বিষয়ে কেউই কিছু বলতে পারেনি। অথচ তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় ৪ জনকে আসামী করে মামলা করেছে। শিশুটির মৃত্যুর পর লাশ গুম করার সময় মুহিতকে আটক করে পুলিশ। তবে ৫ দিন পেরিয়ে গেলেও আর কাউকে আটক করা যায়নি।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, নির্যাতন ভিডিওচিত্রে ধারণ করার বিষয়টি শুনেছি এবং এটি দেখেছে এমন কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। ঘটনার সঙ্গে মামলার চারজন আসামীই সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওচিত্র ধারণসহ পুরো ঘটনার ব্যাপারে মুহিতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

Tags: পিটিয়ে হত্যারাজন হত্যা
Previous Post

জোকোভিচের উইম্বলডন জয়

Next Post

‘যাকাতের কাপড় কে কিনবে স্যার?’

Next Post

'যাকাতের কাপড় কে কিনবে স্যার?'

ছেলে মেয়ে মানুষ করাই একমাত্র চ্যালেঞ্জ: মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT