চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন তিন আর দুই পদোন্নতিতে মন্ত্রিসভার সম্প্রসারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 পূর্বাহ্ন 14, জুলাই 2015
in বাংলাদেশ
A A

দেড় বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভা কিছুটা সম্প্রসারিত করেছেন। মন্ত্রিসভায় নতুন করে যোগ হয়েছেন এক মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী। আর দুই প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নুরুল ইসলাম বিএসসি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারানা হালিম এবং নুরুজ্জামান আহমেদ।

এছাড়া প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং আসাদুজ্জামান খান কামাল পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মন্ত্রী হিসেবে নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর পূর্বের স্ব স্ব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ইয়াফেস ওসমান ও আসাদুজ্জামান খান কামাল।  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করা খন্দকার মোশাররফ হোসেনকে তার অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারানা হালিমকে প্রতিমন্ত্রী হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও খাদ্য মন্ত্রণালয়ে নুরুজ্জামান আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংক্ষিপ্ত অনুষ্ঠানে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান।

সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি এস কে সিনহা। মন্ত্রিপরিষদের সদস্যরাও সংক্ষিপ্ত শপথ অনুষ্ঠানে যোগ দেন।

Tags: মন্ত্রিসভা
Previous Post

গম পরীক্ষা-নিরীক্ষার পর মাঠে নামবে দুদক

Next Post

জামিনে মুক্ত মির্জা ফখরুল

Next Post

জামিনে মুক্ত মির্জা ফখরুল

নতুন অধ্যায়ে ‘পরমাণু অস্ত্রমুক্ত’ ইরান: ওবামা-রুহানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT