চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 পূর্বাহ্ন 14, জুলাই 2015
in রাজনীতি
A A

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপীল বিভাগের দেয়া জামিনের আদেশের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

সোমবার সকালে স্বাস্থ্যগত কারণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শর্তসাপেক্ষে ছয় সপ্তাহের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এই সময়ের মধ্যে মির্জা ফখরুল চাইলে চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারবেন। কারাগার থেকে মুক্ত হয়ে মির্জা ফকরুল সাংবাদিকদের বলেন, আমি এখন প্রচন্ড অসুস্থ। ভালো চিকিৎসার প্রয়োজন। আমার স্ত্রী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে যোগাযোগ করেছে। যেখানে সুবিধা হয় সেখানে চিকিৎসার জন্য যাবো।

অসুস্থ মাকে দেখতে হয়ে হাসপাতালে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এখান থেকে সরাসরি ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যাবো। সেখানে আমার ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা করার কথা রয়েছে। প্রয়োজনে সেখানে একরাত থাকতেও পারি।

জামিনের মেয়াদ শেষে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের অবকাশকালীন বেঞ্চ ফখরুলের চিকিৎসা প্রতিবেদন দেখে এ আদেশ দেন।

চলতি বছরের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০-দলীয় জোটের কর্মসূচির সময়ে বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন ও মতিঝিল থানার ৩ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

Tags: আপিল বিভাগজামিনবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

নতুন তিন আর দুই পদোন্নতিতে মন্ত্রিসভার সম্প্রসারণ

Next Post

নতুন অধ্যায়ে ‘পরমাণু অস্ত্রমুক্ত’ ইরান: ওবামা-রুহানি

Next Post

নতুন অধ্যায়ে ‘পরমাণু অস্ত্রমুক্ত’ ইরান: ওবামা-রুহানি

লতিফ সিদ্দিকীর ব্যাপারে ঈদের পর সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT