চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামবাসীরা চাইলে রাজনকে বাঁচাতে পারতেন: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 পূর্বাহ্ন 17, জুলাই 2015
in বাংলাদেশ
A A

গ্রামবাসীরা ইচ্ছা করলে রাজনকে বাঁচাতে পারতেন মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীবাসীদের মধ্যে যদি কেউ এ ঘটনায় জড়িত থাকেন তাদেরও শাস্তি দেয়া হবে।

শুক্রবার বেলা আড়াইটায় সিলেট সদর উপজেলার বাদেয়ালী ভাইয়ারপাড় রাজনদের বাসায় গিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, হত্যার বিষয়ে যাদের একটু সন্দেহ হবে, তারা কেউই বাঁচতে পারবে না। তিনি এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের উদ্দেশে খুনিদের বিরদ্ধে স্বাক্ষ্য দেয়ার আহবান জানন।
বিচার ব্যবস্থায় আইনী কোনো ধরনের ফাঁকফোকর রাখা হবে না বলে উল্লেখ করেন আবদুল মুহিত। তিনি  বলেন, শিশু রাজনকে পৈশাচিক নির্যাতন করে যারা হত্যা করেছে তারা মানুষ না, জানোয়ার। রাজন হত্যার আসামি (কামরুল ইসলাম) সৌদি আরবে পালাতে সহায়তাকারী বদমায়েশদের বিরদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আব্দুল মুহিত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অর্থমন্ত্রী রাজনের ভাই সাজনের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকার ফান্ড গঠনের ঘোষণা দেন।

এ সময় আওয়ামী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমেদ, সুব্রত পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটে আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার তালিকাভুক্ত চারজন আসামীর মধ্যে তিনজনকে আটকের পর সর্বশেষ আসামি আলী হায়দারকে (৩৭)শুক্রবার আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এর আগে এ ঘটনার তালিকাভুক্ত আসামি কামরল ইসলামকে সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় গ্রেপ্তর করা হয়। অন্য দুজনের মধ্যে মুহিতকে স্থানীয়রা প্রথমদিনেই আটক করে আর চৌকিদার ময়নাকে এলাকাবাসী ও তার মায়ের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

এছাড়াও ঘুষের বিনিময়ে রাজনের হত্যাকারীকে সৌদি আরব পালিয়ে যেতে সহায়তা এবং মামলার কাজে অসহযোগিতা করার অভিযোগে মঙ্গলবার জালালাবাদ থানার পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ডে প্রকাশ্যে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়া লালকে আসামি করে হত্যা মামলা করেন রাজনের বাবা।

Tags: অর্থমন্ত্রীরাজন হত্যা
Previous Post

ঈদ জামাতেও রাজনের কথা

Next Post

কোথায় ঈদ করবেন আওয়ামী লীগ নেতারা

Next Post

কোথায় ঈদ করবেন আওয়ামী লীগ নেতারা

প্রোটিয়াদের বিপক্ষে আরও একটি সিরিজ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT