চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় সাঈদী ও মুজাহিদের মামলা

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
11:18 পূর্বাহ্ন 28, জুলাই 2015
in অন্যান্য, অপরাধ
A A

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের নিস্পত্তি হলেও দশ মাসে প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ রায়। অপরদিকে বদর প্রধান আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের নিস্পত্তি হয় ১৬ জুন ২০১৫। দেড়মাস হলেও মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি।

মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির দণ্ড দিয়েছিলেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিল বিভাগের রায়ে ফাঁসির দণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেন দেশের সর্বোচ্চ আদালত। ১৭ সেপ্টেম্বর ২০১৪ সালে এ রায় দেন আপিল বিভাগ।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এক রায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনাল আটটি অভিযোগে সাঈদীকে দোষী সাব্যস্ত করেন। এসব অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিশাবালীকে হত্যার অভিযোগে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

অন্য ছয়টি অভিযোগে কোনো সাজা দেননি ট্রাইব্যুনাল। ওই রায়ে বলা হয়েছিল, যেহেতু দুটি অভিযোগে সর্বোচ্চ শাস্তি দেয়া হলো, তাই অন্য প্রমাণিত অপরাধে শাস্তি দেয়ার প্রয়োজন নেই। এ ছাড়া ১২টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেসব অভিযোগ সাঈদীকে খালাস দেয়া হয়।

আলী আহসান মুহাম্মদ মুজাহিদ
বুদ্ধিজীবীদের ঘাতক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যর বেঞ্চ এক অপরাধে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। একটিতে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত এবং অন্য একটিতে আপিল গ্রহণ করে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেন।

এর আগে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মুজাহিদকে ২ অগাস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ২১ জুন ট্রাইব্যুনালে তার বিচার শুরু হয়। ২০১৩ সালের ১৭ জুলাই ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ১১ অগাস্ট আপিল করেন তিনি। রাষ্ট্রপক্ষ আপিল না করে যুক্তিতর্ক উপস্থাপন করে। গত ১৬ জুন মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এখন পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা।

এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাতেও পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা শুরু হলো।

Tags: মানবতা বিরোধী অপরাধমুজাহিদসাঈদী
Previous Post

পঞ্চম দিনের মতো শাহবাগে অবস্থান গণজাগরণ মঞ্চের

Next Post

একাত্তরে পরাজিতরা নতুন কৌশলে যুদ্ধ করছে: আইনমন্ত্রী

Next Post

একাত্তরে পরাজিতরা নতুন কৌশলে যুদ্ধ করছে: আইনমন্ত্রী

ইসলামিক স্টেট প্রতিষ্ঠার লক্ষ্য জেএমবি’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT