চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামিক স্টেট প্রতিষ্ঠার লক্ষ্য জেএমবি’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 28, জুলাই 2015
in অন্যান্য, অপরাধ
A A

জেএমবি’র ভারপ্রাপ্ত আমিরসহ গ্রেপ্তারকৃত আটজন মধ্যপ্রাচ্যে আইএস ও আল কায়দার সাথে ইসলামিক স্টেট প্রতিষ্ঠার লক্ষ্যে যোগাযোগ স্থাপন করেছে বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা এ তথ্য দিয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও গ্রেফতারকৃতরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছিল বলে স্বীকার করে। তারা আরও জানায়, ইতোপূর্বে তারা বেশ কয়টি হামলার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে।

রাজধানীর উত্তরা এলাকায় সোমাবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদীনের (জেএমবি) ভারপ্রাপ্ত আমিরসহ ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদীন (জেএমবি) সংগঠনের বিভিন্ন প্রকারের পুস্তক, জিহাদী বই, জিহাদী লিফলেট, বিভিন্ন প্রকার জিহাদী সিডি, জঙ্গি প্রশিক্ষণ ভিডিও, ১০টি মোবাইল (যাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের তথ্য ও ভিডিও ক্লিপ আছে) এবং একটি মোটরসাইকেল (রেজিঃ নং- ময়মনসিংহ- হ-১২-৩২৬৬) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রহুল আমিন, মোঃ ইমদাদুল হক, রফিক আহম্মেদ ওরফে রয়েল, মোঃ মোস্তফা, মোঃ সাখাওয়াত উল্লাহ ও মোঃ আলী আশরাফ রাজীব।

কারাগারে আটক জেএমবি’র বর্তমান আমির মাওলানা সাইদুর রহমানের অবর্তমানে তার ছেলে আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিল বলে গ্রেপ্তারকৃতরা জানায়। ফাহিমের বিরুদ্ধে রাজশাহী ও হবিগঞ্জ জেলায় একাধিক মামলা রয়েছে।

ফাহিমের বড় ভাই মোহাম্মদ শামীম ২০০৫ সাল থেকে আটকের পর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে বর্তমানে জেলে আটক রয়েছে। শামীম জেএমবি’র আইটি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল।

গ্রেফতারকৃত অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tags: জেএমবি
Previous Post

একাত্তরে পরাজিতরা নতুন কৌশলে যুদ্ধ করছে: আইনমন্ত্রী

Next Post

রামেশ্বরমে আব্দুল কালামের মরদেহ

Next Post

রামেশ্বরমে আব্দুল কালামের মরদেহ

ভ্যানগগের মৃত্যুবার্ষিকীতে ‘কুকেনহফ’এর শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT