চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েবক্যাম থেকে সাবধান!

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
7:01 পূর্বাহ্ন 08, আগস্ট 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বাসায় ইন্টারনেটসহ কম্পিউটার আছে? ওয়েবক্যাম আছে? ভিডিও চ্যাট করেন বন্ধু বা দূরে থাকা আত্মীয়দের সঙ্গে? তবে এখন থেকেই সাবধান হয়ে যান। কারণ আপনার ওয়েবক্যাম থেকে ফুটেজ চুরি হয়ে যেতে পারে, এবং তা হতে পারে আপনার অজান্তেই!

দেশি-বিদেশি গণমাধ্যমগুলোতে আজকাল প্রায়ই সাইবার নিরাপত্তা ও ওয়েবক্যাম হ্যাক করে ফুটেজ চুরি বিষয়ক সংবাদ প্রকাশিত হয়। অনেকেই হয় তো দেখেছেন বিভিন্ন ওয়েবসাইটে অন্য এমন কোন ওয়েবসাইটের বিজ্ঞাপন, যেখানে মানুষের অজান্তে ওয়েবক্যামে ধারণ করা ফুটেজ দেখা যায়। রিমোট অ্যাকসেস ট্রোজান বা ‘র‌্যাট’ নামের ম্যালওয়্যার ব্যবহার করে ফুটেজ চুরি করে তার সাথে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করে হ্যাকাররা।

গুগলের জনপ্রিয় ভিডিও পোর্টাল ইউটিউবেও এধরনের অসংখ্য ভিডিও রয়েছে। ইউটিউব মনিটরিংয়ের মাধ্যমে আপলোড হওয়া অনেক ধরনের ভিডিও সরিয়ে ফেললেও এ ধরনের ফুটেজ রয়েই যায়। যার ওয়েবক্যাম থেকে ফুটেজ চুরি করে ধারণ করা হচ্ছে, তার জন্য বিষয়টা হয়ে ওঠে সামাজিকভাবে আপত্তিকর ও বিব্রতকর, অনেকসময় ভীতিকরও। তাই এ ধরনের ভিডিও সনাক্ত করতে এবং তা দ্রুত সরিয়ে ফেলতে ইউটিউবকে আরও সতর্ক হতে আহবান জানিয়েছেন ডিজিটাল বিশেষজ্ঞরা।

অলাভজনক সংস্থা ডিজিটাল সিটিজেন অ্যালায়েন্স (ডিসিএ) সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছে, চুরি করা কয়েক হাজার ভিডিও ফুটেজ ইউটিউবে রয়েছে। লাখ লাখ হিট পায় ফুটেজগুলো। এগুলো সরিয়ে নিতে ডিসিএ’র পক্ষ থেকে গুগলকে অনুরোধ করা হলেও তাতে সাড়া দেয়নি গুগল।

প্রকাশিত এক বক্তব্যে গুগল জানায়, ইউটিউবের নীতিমালার বিরুদ্ধে যায়, এমন ভিডিও ব্যবহারকারীরা চিহ্নিত করলে ইউটিউব তা সরিয়ে নেয়। ওয়েবক্যামে চুরি করে ধারণ করা ভিডিও’র ক্ষেত্রে ইউটিউবকে আরও যত্নশীল হতে বলেন ডিসিএ’র ডেপুটি ডিরেক্টর অ্যাডাম বেনসন।

Tags: ইউটিউবগুগলহ্যাকিং
Previous Post

মানুষের জীবন রক্ষার্থেই নতি স্বীকার করবে না সরকার: ওবায়দুল কাদের

Next Post

জ্যাকলিনের জীবনে বিশেষ একজন সালমান

Next Post

জ্যাকলিনের জীবনে বিশেষ একজন সালমান

ফেরদৌসি প্রিয়ভাষিণীকে প্রাণনাশের হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT