চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসি প্রিয়ভাষিণীকে প্রাণনাশের হুমকি

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
7:18 পূর্বাহ্ন 08, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

ভাস্কর ও প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ ফেরদৌসি প্রিয়ভাষিণীকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। পরিচয় গোপন করে একটি নম্বর থেকে প্রিয়ভাষিণীকে ব্লগার নিলয়ের মতো পরিণতি বরণ করার জন্য প্রস্তুত থাকতে বলেছে হুমকিদাতা।
তবে এরকম হুমকিতে মোটেও ভীত নন বলে জানিয়েছেন একাত্তরের বীরাঙ্গনা ও ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী।
প্রাণনাশের হুমকি সম্পর্কে প্রিয়ভাষিণী চ্যানেল আই অনলাইনকে বলেন, ব্লগার হত্যার বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার। মুক্ত মানসিকতার চর্চার জন্যই স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন। অথচ দেশে এখন মত প্রকাশ করায় মৌলবাদীদের শিকার হচ্ছেন ব্লগাররা। গণজাগরণ মঞ্চসহ সব জায়গা থেকেই তিনি এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং অপশক্তিকে রুখে দেয়ার কথা বলে আসছেন। এজন্যই তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে ধারণা করছেন তিনি।
কারা তাকে হুমকি দিয়েছে তা নিশ্চিত না হলেও তাদের খুঁজে বের করা কঠিন নয় বলে মনে করেন প্রিয়ভাষিণী। কারণ ধর্মান্ধ গোষ্ঠী যারা ব্লগারদের হত্যা করছে তাদের সাথেই এই হুমকির যোগসূত্র থাকাটা স্বাভাবিক। হুমকির ব্যাপারে এখনো কোনো আইনী পদক্ষেপ নেননি তিনি। তবে ছেলে এবং নিজের সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির সহকর্মীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

Tags: গণজাগরণ মঞ্চফেরদৌসি প্রিয়ভাষিণীব্লগার হত্যাহত্যার হুমকি
Previous Post

জ্যাকলিনের জীবনে বিশেষ একজন সালমান

Next Post

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ রোববার

Next Post

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ রোববার

‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জঙ্গীবাদীরা অবস্থান করছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT