চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয় মাটির কোলে মাটির মানুষের শেষ শয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে জানাযা শেষে হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী রাহমাতাল্লি আলাইহির দরগাহ চত্বরে মা-বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার মৌলভীবাজার স্টেডিয়ামে পৌঁছায়। সেখানে তাঁর স্বজন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনে নেতারা মরদেহ গ্রহণ করেন।

সেখান থেকে নিয়ে যাওয়া হয় তাঁর শ্রীমঙ্গলের দর্জিমহল বাড়িতে।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁর মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে রাখা হয়। সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা
এর আগে বুধবার সকালে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে সর্বস্তরের জনগণ তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। সকাল ৮টা থেকে ১০ পর্ন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হয়।

জাতীয় সংসদের সাউথ প্লাজায় জানাযা
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর নামাজে জানাযা সম্পন্ন হয়। সেখানে সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দেয়া হয় গার্ড অব অনার।

তার প্রথম নামাজে জানাযা হয় সিঙ্গাপুরের অ্যাঙ্গুলিয়া জামে মসজিদে।

নিউমোনিয়ায় আক্রান্ত সৈয়দ মহসিন আলীকে ২ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় তার মরদেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন জাতীয় সংসদের সাবেক ও বর্তমান চীফ হুইপ।

Tags: সমাজকল্যাণ মন্ত্রী
Previous Post

হার দিয়ে শুরু টাইগার ‘এ’ দলের ভারত সফর

Next Post

‘এরশাদের সাংসদ পদ চ্যালেঞ্জ করে নোটিশ পাগলামী’

Next Post

‘এরশাদের সাংসদ পদ চ্যালেঞ্জ করে নোটিশ পাগলামী’

অভিজিত হত্যা মামলায় ফারাবি আবারো ২ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT