চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিত হত্যা মামলায় ফারাবি আবারো ২ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত ফারাবী শফিউর রহমানকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার) তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ আছে, ফারাবী একাধিকবার অভিজিৎ রায়সহ মুক্তচিন্তার সব লেখকদের হত্যার হুমকি দিয়েছিল। ব্লগার থাবা বাবা’র হত্যার পর কোন ইমাম থাবা বাবা’র জানাযার নামাজ পড়ালে তাঁকেও হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল।

গত বছরের ৯ ফেব্রুয়ারি ফারাবী তার ফেসবুক স্ট্যাটাসে অভিজিৎ রায় সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর পর মন্তব্য করে লেখেন- “অভিজিৎ রায় আমেরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে”।

ব্লগার থাবা বাবা ওরফে ইঞ্জিনিয়ার রাজীব হায়দারের হত্যাকাণ্ডের পর শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করা হলেও সে পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে।

গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হলে কয়েক যুবক অভিজিতকে কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা ওই হামলায় আহত হন। মার্কিন সরকার পরে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। চিকিৎসা শেষে এখন তিনি কিছুটা সুস্থ।

অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় ২৭ ফেব্রুয়ারিতে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেন।

গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শফিউর রহমান ফারাবীকে আটক করে র‍্যাব।

Tags: আনসারউল্লাহ বাংলা টিমব্লগার হত্যা
Previous Post

‘এরশাদের সাংসদ পদ চ্যালেঞ্জ করে নোটিশ পাগলামী’

Next Post

ছাত্র ইউনিয়নের ৬৩ বছরে তৃতীয় নারী সভাপতি লাকি আক্তার

Next Post

ছাত্র ইউনিয়নের ৬৩ বছরে তৃতীয় নারী সভাপতি লাকি আক্তার

‘জামায়াতের বিচার বর্তমান আইনেই সম্ভব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT