চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এরশাদের সাংসদ পদ চ্যালেঞ্জ করে নোটিশ পাগলামী’

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
7:05 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2015
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে পাঠানো নোটিসকে ‘পাগলামী’ বলে মন্তব্য করেছেন এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন,‘এখনো নির্বাচন কমিশন থেকে ওই নোটিসের বিষয়ে আমাদের সাথে কোনোরকম যোগাযোগ করা হয়নি। ১৬ কোটি মানুষের দেশে পাগল-উন্মাদ থাকাটা অস্বাভাবিক নয়, তাদের কেউ আবার হয়তো আলোচনায় আসতে চায় এসব করে’।

তিনি আরও বলেন, ‘নোটিসের বিষয়ে নির্বাচন কমিশন আমাদের এখনো কিছু জানায়নি। জানালে এব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে’।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদকে ‘লাভজনক’ পদ অভিহিত করে এ পদে থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনের কাছে উকিল নোটিস পাঠান কল্যাণ পার্টির আইন বিষয়ক সম্পাদক মুবিনুল হক।

সোমবার পাঠানো এই নোটিসে কল্যাণ পার্টির আইন বিষয়ক সম্পাদক ভাষ্য “প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদটি লাভজনক। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে লাভজনক পদে থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সংসদ সদস্য পদে থাকবার যোগ্যতা হারিয়েছেন।”

নোটিসটি আমলে নেওয়া হচ্ছে না জানিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে ,এ বিষয়ে কমিশনের কিছুই করার নেই। সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে উচ্চ আদালতে যেতে পারেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদটি লাভজনক কি না তা আদালতে নির্ধারিত হতে হবে। লাভজনক পদের সংজ্ঞাও আইনে নির্ধারিত রয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে অনেক নাটকীয়কতার মধ্যে সিএমএইচে থাকা অবস্থায় রংপুর-১ আসনের সাংসদ নির্বাচিত হন সাবেক সামরিক শাসক এরশাদ।মনোনয়নপত্র দাখিলের পর এক পর্যায়ে ভোট বর্জনের ঘোষণা দিলেও বিজয়ী হয়ে তিনি সাংসদ হিসেবে শপথ নেন এবং মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পান।

Tags: এরশাদহুসেইন মুহম্মদ এরশাদ
Previous Post

প্রিয় মাটির কোলে মাটির মানুষের শেষ শয়ান

Next Post

অভিজিত হত্যা মামলায় ফারাবি আবারো ২ দিনের রিমান্ডে

Next Post

অভিজিত হত্যা মামলায় ফারাবি আবারো ২ দিনের রিমান্ডে

ছাত্র ইউনিয়নের ৬৩ বছরে তৃতীয় নারী সভাপতি লাকি আক্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT