চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না হলে আন্দোলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

অষ্টম পে স্কেলে ননক্যাডার কর্মকর্তাদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ (বাসসকপ)। ক্যাডার-ননক্যাডার কর্মকর্তাদের মধ্যে বিদ্যমান বেতনসহ অন্যান্য বৈষম্য দূর করতে ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

এসব দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে সংগঠনটি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে ৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাব-হাইকোর্টের সামনে মানববন্ধন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেনে সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ এ দাবি জানান।

তাদের দাবির মধ্যে রয়েছে; (১) আগের সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রথা ফিরিয়ে আনা, (২) ক্যাডার কর্মকর্তাদের মতো ননক্যাডার কর্মকর্তাদেরও পদোন্নতি নিশ্চিত করা, (৩) ১ম শ্রেণির চাকরি পাঁচ বছর হলে সিনিয়র স্কেল; ১০ বছর হলে উচ্চতর স্কেলসহ পুরো চাকরি জীবনে কমপক্ষে ৪টি বেতন ধাপ পরিবর্তনের সুযোগ রাখা, ২য় শ্রেণির কর্মকর্তাদের আগের বেতন কাঠামোতে বিদ্যমান ৩টি টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখাসহ সমগ্র চাকরি জীবনে কমপক্ষে ৪টি বেতন ধাপ পরিবর্তনের সুযোগ;

(৪) ক্যাডার কর্মকর্তাদের মতো সকল সুযোগ-সুবিধা ননক্যাডার কর্মকর্তাদের একই সুযোগ দেওয়া, এবং (৫) ট্রেজারি রুলস ভঙ্গ করে উপজেলা পর্যায়ে ১৬টি বিভাগকে ইউএনও’র অধীনে আনার সিদ্ধান্ত বাতিল করা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শফউিল আজম বলেন, একই যোগ্যতা এবং পিএসসির মাধ্যমে চাকরিতে প্রবেশ করেও শুধুমাত্র ননক্যাডার হওয়ার অপরাধে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। ৩০-৩২ বছর একই পদে চাকরি করে কোনো পদোন্নতি পান না কিংবা বেতন স্কেলেরও পরর্বিতন হয় না।

তিনি আরো বলেন, ঘোষিত পে স্কেল এই বৈষম্য সমাধান না করে বরং উল্টো একই বেতন ধাপে সমগ্র চাকরি জীবন শেষ করে অবসরে যেতে বাধ্য হবেন। যা অত্যান্ত অমানবিক এবং অমর্যাদাকর।

মহাসচিব মো. জিন্নাত আলী বিশ্বাস সংগঠনের ৫ দফা দাবির বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, আগে থেকে চলে আসা বেতন ও সার্ভিস বৈষম্য ৮ম পে স্কেলের মাধ্যমে ক্যাডার-ননক্যাডার কর্মকর্তাদের মধ্যে আরও সুস্পষ্ট এবং প্রকট করা হয়েছে। ফলে এ সংগঠনরে অধীন প্রায় সাড়ে ৩ লক্ষ কর্মকর্তা চরম হতাশায় নিমজ্জিত। যার অবসান হওয়ার এখনই সময়, এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষপে কামনা করছি।

তিনি আরো বলেন, টাইম স্কেল বা সিলেকশন গ্রেড প্রথা চাকরিতে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিতদের কথা বিবেচনা করেই প্রবর্তন করা হয়েছিল। কিন্তু এর বিকল্প কোনো ব্যবস্থা না রেখে প্রজাতন্ত্রের লক্ষ লক্ষ কর্মকর্তা-কর্মচারিদেরকে বঞ্চিত করা হয়েছে।

ঘোষিত পে-স্কেলের মাধ্যমে বেতন প্রায় দ্বিগুণ করা হলেও চাকরি জীবনে বেতন ধাপের কোনো পরিবর্তন ঘটবে না। এতে কর্মকর্তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন জিন্নাত আলী বিশ্বাস।

Tags: নতুন বেতনপে-স্কেলবেতন স্কেল
Previous Post

থাই রাষ্ট্রদূতের ‘ফেয়ারওয়েলে’ গলফ টুর্নামেন্ট

Next Post

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

Next Post

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

শিক্ষকদের দাবি বিবেচনার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT