চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৩ বছরে পা দিলেন ‘বিগ বি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 পূর্বাহ্ন 11, অক্টোবর 2015
in বিনোদন
A A

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের আজ জন্মদিন। ৭৩ বছরে পা দেওয়া দাপুটে ও জনপ্রিয় এ অভিনেতা এখনো সমান তালে অভিনয় করে যাচ্ছেন। অভিনয় জীবনে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পাওয়া অমিতাভ বচ্চন ১২টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মানে সম্মানিত।

১৯৬৯ সালে মৃণাল সেনের জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘ভুবন সোম’ ছবিতে ভাষ্যকারের ভূমিকা পালন করেন সবার নজরে আসেন। এরপর ‘সাত হিন্দুস্তানি’ ছবির মধ্য দিয়ে প্রথম স্ক্রিনে আসার সুযোগ পান অমিতাভ। ১৯৭১ সালে মুক্তি পায় বিখ্যাত ছবি ‘আনন্দ। সেসময় বলিউডের সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করেন। এই ছবির পরে আর পিছনে তাকাতে হয়নি তাকে।

‘আনন্দ’ ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করে ছিনিয়ে নেন ফিল্মফেয়ার সেরা সাপোর্টিং অভিনেতার অ্যাওয়ার্ড। অনেকে বলেন ‘আনন্দ’ ছবি থেকেই ধ্বংসের মুখে পড়েন রাজেশ খান্না কারণ ছয় ফুট লম্বা, রোগা এই মানুষটি।

১৯৭৩ সালে কিংবদন্তী অমিতাভ বচ্চন ‘জঞ্জির’ ছবিতে এক কড়া পুলিশ অফিসারের ভুমিকায় করে প্রসংশিত হন তিনি। তখনকার সময়ে সেনসেশন অনেক অভিনেত্রীদের সঙ্গে ভালোবাসায় জড়ালেও বাস্তব জীবনে ভালোবাসার মানুষ হিসেবে খুজেঁ নেন আরেক দাপুটে অভিনেত্রী জয়া’র হাত। বিয়ের একমাসের মাথায় এই নবদম্পতির ছবি ‘অভিমান’ মুক্তি পায়। অফ স্ক্রিন নয় অন স্ক্রিনে এই জুটির ছবি তখন সুপারহিট।

অমিতাভের অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দিওয়ায়’। এই ছবিটির জন্য তিনি পেয়ে যান সেরা অভিনেতার পুরস্কার। ওই একই সালে মুক্তি পায় জনপ্রিয় সিনেমা ‘শোলে। সিনেমাটি সেসময়ের ভারতীয় চলচিত্র জগতের সবচেয়ে বড় ছবি হয়ে দাঁড়ায়। এখনো মানুষের মুখে শোলো’র কথা শোনা যায়।

ক্যারিয়ারে এখন পর্যন্ত দুই শতাধিক ছবিতে কাজ করেছেন অমিতাভ। সংখ্যা এবং সফলতার বিচারে এই পরিসংখ্যান বিশ্বের যে কোনও তারকার কাছেই স্বপ্নের কাছাকাছি। শুধু তিনি বলিউডে বিচরণ করে থেমে থাকেননি হলিউড ও টালিউডেও কাজ করেছেন সমান তালে।

২০১৩ সালে হলিউডের ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবিতে অভিনেতা লিওনার্দো দ্য কাপ্রিওর সঙ্গে কাজ করেন ‘বিগ বি’। বাংলা ভাষায় রবীন্দ্রনাথের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে’ গানটি গেয়ে বাঙালিদের মন আরো একবার জয় করেছিলেন তিনি।   

বড় পর্দার কাজ করার পাশাপাশি তার উপস্থাপনা ঝড় তুলেছেন ছোট পর্দায়। জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বানেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শো হলো এর উদাহরণ। সফলতম অনুষ্ঠানের জন্য দীর্ঘ ১৪ বছর ধরে এই শোয়ের একমাত্র ইউএসপি হয়েছেন অমিতাভ বচ্চন। সেই সফলতার হাত ধরে শুক্রবার থেকে বিগ বি আবার শুরু করেছেন ছোট পর্দার নতুন অনুষ্ঠান ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি।

সুদর্শন চেহারা দাপুটে অভিনয় দিয়ে প্রতিটি মানুষের মন কাড়তে সক্ষম হয়েছেন তিনি। তাই বয়স বাড়লেও এখনো সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন। ‘চিনি কম’, ‘ভুতনাথ’, ‘পা’, বাগবান’র মতো অসংখ্য ছবিতে তিনি প্রধান চরিত্রে কাজ করে বক্স অফিস নিজের দখলে নিয়েছেন বহুবার। এবছর ‘পিকু’ ছিলো তার অভিনীত সেরা ছবি।  

শুধু অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেননি তার নাচের তালে নেচেছে পুরো বলিউড। সাবা সাবা, গাজ রা রে গাজ রা রে তেরে কালে কালে ন্যায়না, জুম বারা বার, গোরো গোরে মুখরে’র মতো বলিউডের সেনসেশন নায়িকাদের সঙ্গে কোমড় দোলাতে এতটুকু কমতি রাখেননি এই অভিনেতা।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মন যে বৃদ্ধ হয়ে যায় না তার প্রমাণ তিনি এখনো রেখে যাচ্ছেন। ক্যারিয়ার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে রয়েছে একরাশ সাফল্য। ছেলে অভিষেক বচ্চন বাবার মত অভিনয়কে ক্যারিয়ার করে নিলেও মেয়ে শ্বেতা নন্দা একেবারে সিনে দুনিয়া থেকে নিজেকে আড়ালে রয়েছেন। এছাড়া ছেলের সঙ্গে নিজ বউমা তো বলিউডের এক আইকন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছেন। তবে এখন তার পুরো ব্যস্ততা নাতনি আরাধ্য বচ্চনের জন্য। তার সঙ্গে খেলা করে সময় কাটাতে এখন বেশি পছন্দ করেন গুণী এই অভিনেতা।

Tags: অমিতাভ বচ্চনবচ্চন
Previous Post

নতুন প্রেমিকার সঙ্গে গভীর রাতে রোনালদো

Next Post

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের ৩ নারীসহ ৫ জন দগ্ধ

Next Post

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের ৩ নারীসহ ৫ জন দগ্ধ

‘মুক্তিযুদ্ধের ইতিহাসে শিশুরা জীবনযুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা পাবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT