চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুক্তিযুদ্ধের ইতিহাসে শিশুরা জীবনযুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা পাবে’

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
1:14 পূর্বাহ্ন 11, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এমন পরিবেশ চাইনা যেখানে বোমা ও জ্বালাও-পোড়াও এর মধ্যে শিশুরা বেড়ে উঠবে। দেশে একটিও যেন পথশিশু না থাকে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস জেনে শিশুরা জীবনযুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা পাবে।

বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামী দিনে বাসযোগ্য উন্নত দেশ গড়ে দিতে বর্তমানকে উৎসর্গ করার আহবান জানিয়েছেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হোক, একটা উন্নত দেশ হোক, এদেশের বিভৎস চেহারা মানুষ দেখেছে। সরকার উৎখাতের নোমে ছোট্ট শিশু ও নারীদের পুড়িয়ে মারার ঘটনার নিন্দা করার ভাষা আমাদের নেই। আমাদের শিশুরা সেই ধরণের পরিবেশে আবার পড়ুক সেটা আমরা চাই না। সেজন্য দেশবাসী সচেতন হোক সেটাই আমরা চাই। 

শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনীতে শিশুদের পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শিশুদের উদ্বুদ্ধ করে বললেন, মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস জেনে শিশুরা জীবনযুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা পাবে। স্কুলগুলোকে শিশুদের নিরাপত্তা এবং ছুটির পর রাস্তা পারাপারের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেন শেখ হাসিনা। শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ ও গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধেও দৃঢ় অবস্থান প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি।  সেখানে কেন আমাদের শিশুরা রাস্তায় ঘুরবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছি যেন একটা শিশুও রাস্তায় ঘুরবে না, তারা এভাবে মানবেতর জীবনযাপন করবে না। কেউ প্রতিবন্ধী হলে সেটা তার দোষ না। তোমাদের এমন কোনো বন্ধু থাকলে তাকে তোমরা সবসময় সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধসহ শিশুদের নিয়ে নানা জনসচেতনতামূলক নাটিকা ও পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশিশু
Previous Post

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের ৩ নারীসহ ৫ জন দগ্ধ

Next Post

১৫ শতাংশ বাংলাদেশী কানাডিয়ান একবারও ভোট দেননি

Next Post

১৫ শতাংশ বাংলাদেশী কানাডিয়ান একবারও ভোট দেননি

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর টাঙ্গাইল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT