চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য দশ বছর পার করলো বিডিওএসএন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 পূর্বাহ্ন 25, অক্টোবর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বর্ণাঢ্য দশটি বছর পেরিয়ে এলো বিজ্ঞান, প্রযুক্তি ও মুক্ত সফটওয়্যার সংগঠন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন)। এরই মধ্যে সারাদেশে নিজেদের বেশ বড় নেটওয়ার্ক গড়ে তুলেছে এই সংগঠনটি।

তরুনরা যেহেতু একা কিংবা কেবল একমাত্র পথ ধরে চলতে পারে না, সবাইকে নিয়ে এগুতে চায় তাই বিডিওএসএন ‘শেয়ারিং’ দর্শনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ‘নলেজ ইজ পাওয়ার’ এই নীতিবাক্যকে একটু ঘুরিয়ে বিডিওএসএনই প্রথম বলতে শুরু করে, ‘শেয়ারিং নলেজ ইজ পাওয়ার’।

বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা কখনোই আমাদের সংগঠনটিকে এনজিও হিসেবে গড়ে তুলতে চাইনি। আমরা চেয়েছি এটি সারাদেশে আরো বেশি ছড়িয়ে পড়বে। সারাদেশের তরুণদের জন্য বিডিওএসএন অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। আমরা এখন যেসব কাজ করছি, সেসব কাজেই আরো বিস্তৃতভাবে কাজ করারও স্বপ্ন দেখি আমরা।

বিডিওএসএনের মুক্ত দর্শনকে অনেকে মুক্ত সফটওয়্যারের সঙ্গে গুলিয়ে ফেলেন, অনেকে ভাবেন এটি বুঝি কেবল সিএসই শিক্ষার্থী বা কম্পিউটার প্রকৌশলীদের সংগঠন। আসলে তা নয়। সবধরনের তরুণরাই এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন বলে জানান মুনির হাসান।

২০০৫ সালের ২৪ অক্টোবর এই সংগঠনটি তার পথচলা শুরু করে। 

নানান কার্যক্রমের মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন ঘটানো, মুক্ত কন্টেন্টের বিকাশ ও প্রসার ঘটানো, মুক্ত সফটওয়্যারের প্রচার, বিতরণ এবং লোকালাইজেশন করা, প্রযুক্তি মেলার আয়োজন, উদ্যোক্তা উন্নয়নে ‘চাকরি খুঁজবো না চাকরি দেব’ আন্দোলন করা, তামাক (মাদক) বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ, প্রোগ্রামিং-এর প্রসার ঘটানোই বিডিওএসএনের লক্ষ্য ও উদ্দেশ্য।

Tags: বিডিওএসএন
Previous Post

‘যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই হোসেনী দালানে হামলা’

Next Post

সিসি ক্যামেরা পাল্টে দিলো বালিকা বিদ্যালয়ের চিত্র

Next Post

সিসি ক্যামেরা পাল্টে দিলো বালিকা বিদ্যালয়ের চিত্র

জন্মনিয়ন্ত্রণ বিজ্ঞাপন বিষয়ে নিন্দুকদের জবাব দিলেন সানি লিওন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT