চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসি ক্যামেরা পাল্টে দিলো বালিকা বিদ্যালয়ের চিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 পূর্বাহ্ন 25, অক্টোবর 2015
in অন্যান্য, শিক্ষা
A A

মাত্র কয়েকটি সিসি ক্যামেরা পাল্টে ফেলেছে একটি গার্লস স্কুলের চিত্র। শিক্ষার্থীরা বলছে, এ ব্যবস্থার ফলে বখাটে আর বহিরাগতদের আড্ডাসহ সব ধরনের অপরাধ বন্ধ হয়েছে।

স্থানীয় বখাটে ও বহিরাগতদের আড্ডার জায়গা ছিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ। এ নিয়ে প্রশাসন নানা উদ্যোগ নিলেও স্কুলের সামনের পরিবেশ ঠিক রাখা যাচ্ছিল না।

এ অবস্থায় উপজেলা প্রশাসন কয়েক মাস আগে স্কুলের সামনে কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসায়। আশপাশের সবগুলো পয়েন্ট রাখা হয় নজরদারিতে। বালিকা বিদ্যালয়ের সামনে অযথা আড্ডা দেওয়ার ঘটনায় ফুটেজ দেখে কয়েকজনকে সতর্ক করা হয়। এরপরই পাল্টে যেতে থাকে স্কুলের চিত্র।

স্কুলের শিক্ষার্থীরা জানায়, স্কুল থেকে মেয়েরা বের হলে প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকরা অফিস রুমে বসে তা দেখতে পান। এই নজরদারির ফলে তাদের ওপর বখাটেদের শারীরিক এবং মানসিক অত্যাচার কমে গেছে বলে জানায় তারা।

শিক্ষকরা বলেছেন, বেশ ভালো ফল পাচ্ছেন তারা। স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন বলেন, স্কুল প্রাঙ্গণে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর কারণ হলো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যেনো স্কুল কর্তৃপক্ষ অপরাধীকে চিহ্নিত করতে পারে।

মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাধীন থাকার কথা পুরো সদরে প্রচার করে দেওয়া হয়েছে। তাই এখন আর বখাটেরা স্কুল প্রাঙ্গণে তেমন একটা আসে না বলে জানান প্রধান শিক্ষক।

আগে মেয়েরা স্কুলে আসার সময় হলে স্কুলের বাইরে অনেক বখাটে ছেলে ঘোরাফেরা করতো। কিন্তু সিসি ক্যামেরা লাগানোর পর থেকে এখন আর তারা আসে না বলে জানান স্কুলের সহকারী প্রধান শিক্ষক হরেকৃষ্ণ সরকার।

অভিনব এই উদ্যোগ নেওয়ার কারণে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় সুনাম অর্জনের পাশাপাশি সেখানে অপরাধ প্রবণতা অনেক কমেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলের পর আরো বেশ কয়েকটি স্কুলও আনা হয়েছে নজরদারির আওতায়।

Tags: টাঙ্গাইলমির্জাপুরসিসি ক্যামেরা
Previous Post

বর্ণাঢ্য দশ বছর পার করলো বিডিওএসএন

Next Post

জন্মনিয়ন্ত্রণ বিজ্ঞাপন বিষয়ে নিন্দুকদের জবাব দিলেন সানি লিওন

Next Post

জন্মনিয়ন্ত্রণ বিজ্ঞাপন বিষয়ে নিন্দুকদের জবাব দিলেন সানি লিওন

গৃহকর্মী নির্যাতন ও মনের আনন্দে ঘুরে বেড়ানো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT