চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকা-ভারতকে আটকাতে চীনকে জমি দিলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 12, নভেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

বহুদিন ধরেই আরব সাগরে ঘাঁটি গাড়তে চেয়েছিলো চীন। কিন্তু জুতসই কায়দা পাচ্ছিলো না তারা। তবে এখন চীনকে সেই ব্যবস্থা করে দিলো পাকিস্তান।

ইরানের কাছাকাছি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তের গোয়াদরে চীন বন্দর তৈরি করবে এই কথা অনেক দিন ধরেই চলছিলো। সেই বন্দরের জন্য চীনকে ২ হাজার একর জমি দিয়েছে পাকিস্তান।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার একাধিপত্যে ভাগ বসানো এবং ভারতকে ঘিরে ফেলতেই চীনের এই বন্দর বানানোর পরিকল্পনা।

বেইজিং-ইসলামাবাদের পক্ষ থেকে বলা হচ্ছে, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতেই গোয়াদরে চীনা বন্দর তৈরির ব্যবস্থা।

চীনের জিনজিয়াং প্রদেশের কাশগড় শহরের সঙ্গে সড়কপথে জুড়তে চলেছে পাকিস্তানের গোয়াদর। দু’দেশই বলছে এটি একটি অর্থনৈতিক করিডর।

এই করিডর এবং গোয়াদর বন্দরের সুবাদে মধ্যপ্রাচ্যে পণ্য রফতানি এবং সেখান থেকে খনিজ তেল আমদানির খরচ অনেকটা কমাতে পারবে চীন। নতুন বন্দরের দৌলতে বাণিজ্য বাড়বে পাকিস্তানেরও।

কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই করিডর এবং বন্দর তৈরির পিছনে চীনের মূল উদ্দেশ্য মোটেই অর্থনৈতিক নয়। চীন স্বীকার না করলেও সামরিক কারণেই যে পাকিস্তানের গোয়াদরে বন্দর নির্মাণ করছে তারা।

এই করিডর নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে ভারত। শুধু সড়ক যোগাযোগ নয়, গোয়াদর থেকে বালুচিস্তানের ভিতর দিয়ে, গিলগিট-বাল্টিস্তান হয়ে চীনের কাশগড় পৌঁছাচ্ছে খনিজ তেলের পাইপলাইন। এই গিলগিট-বাল্টিস্তান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ।

ওই এলাকা ভারতের না পাকিস্তানের তা নিয়ে বিতর্ক রয়েছে জেনেও, সেখানে রাস্তা তৈরি এবং পাইপলাইন বসানোর কাজ চীন কী করে শুরু করছে, ভারতের পক্ষ থেকে সেই প্রশ্নই তোলা হয়েছে।

কিন্তু ভারতের আপত্তিতে কান দিতে নারাজ বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীন ও পাকিস্তান পারস্পরিক উন্নতির লক্ষ্যে গোয়াদরে বন্দর এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর গড়বেই।

বন্দর তৈরির জন্য বালুচিস্তানে ২০০০ একর জমি অধিগ্রহণ করে পাকিস্তান তা চীনের সংস্থাকে হস্তান্তরও করেছে। পাঁচ বছরের মধ্যে বন্দর ও করিডর নির্মাণের কাজ শেষ করা হবে বলেও চীনের তরফে জানানো হয়েছে।

এই বন্দর তৈরি হয়ে গেলে, আরব সাগরে স্থায়ী ঘাটি বানাতে পারবে চীন। বর্তমানে আরব সাগরে দাপট আমেরিকা আর ভারতেরই। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার সেনা মোতায়েন থাকায় এবং একাধিক মার্কিন রণতরী ওই এলাকায় নিয়মিত টহল দেওয়ায়, তেল সাম্রাজ্য এখন আমেরিকার নিয়ন্ত্রণে।

কৌশলগত কারণে এমন গুরুত্বপূর্ণ সমুদ্রে নিজেদের অনুপস্থিতি মেনে নিতে পারছে না চীন। তাই গোয়াদরে বন্দর তৈরির ব্যবস্থা।

Tags: চীনপাকিস্তানভারতযুক্তরাষ্ট্র
Previous Post

হুমায়ূন সাহিত্য পুরস্কার পেলেন শওকত আলী ও সাদিয়া মাহজাবীন

Next Post

যে ভাষা গুগলকর্মী ছাড়া অন্য কেউ বোঝে না

Next Post

যে ভাষা গুগলকর্মী ছাড়া অন্য কেউ বোঝে না

ব্রিটেন সফরে চ্যালেঞ্জের মুখে মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT