চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো হামলার আশঙ্কায় প্যারিসে লক্ষাধিক সেনা মোতায়েন

প্রণয় পলিকার্প রোজারিও by প্রণয় পলিকার্প রোজারিও
6:52 পূর্বাহ্ন 17, নভেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

প্যারিসে শুক্রবারের হামলার পর আইএস-এর আরও হামলা ঠেকাতে ফ্রান্সকে ‘সর্বাত্মক তথ্য ও সহযোগিতার’ প্রতিশ্রুতি দিয়েছে ইইউ-এর সব দেশ। নতুন করে ১ লাখ ১৫ হাজার সশস্ত্র নিরাপত্তা বাহিনী নিয়োজিত করেছে ফ্রান্স।

এরই মধ্যে হামলাকারীদের ব্যবহার করা বাড়িটির সন্ধান পেয়েছে পুলিশ। আইএস অবস্থানে নতুন করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ফ্রান্স।

প্যারিসে জঙ্গি আইএস এর হামলার পর ইইউভুক্ত ২৮টি দেশের সবাই ফ্রান্সকে জঙ্গিদের বিরুদ্ধে তথ্যসহ সর্বাত্মক সহায়তার অঙ্গীকার করেছে।

প্যারিসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি আইএসকে ‘মানসিক বিকারগ্রস্ত দানব’ বলে আখ্যায়িত করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইএস নির্মূলে ‘চূড়ান্ত আঘাত’ হানার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সফরে যাচ্ছেন তিনি।

প্যারিস হামলার প্রতিশোধ নিতে ফ্রান্স সিরিয়ার রাকা’য় আইএস এর প্রশিক্ষণ শিবির এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ওঁলাদ ফ্রান্সের উভয় কক্ষের এক বিরল অধিবেশনে জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর প্রস্তাব পেশ করেছেন। বুধবার সংসদে অনুমোদনের জন্য ভোট গ্রহণ করা হবে।

পলাতক আইএস জঙ্গি সালেহ আবদেল স্লামকে ধরতে বেলজিয়ামের পুলিশ নতুন ছবি প্রকাশ করেছে। বেলজিয়ামে গ্রেফতার ৭ সন্দেহভাজনের ২ জনকে প্যারিস হামলায় সরাসরি অংশগ্রহণের জন্য অভিযুক্ত করেছে পুলিশ।

ইসলামী জঙ্গিদের ধরতে নতুন করে ১শ’ ২৮টি অভিযানে হামলার আগে প্যারিসের উপকণ্ঠে ববিগনিতে সন্ত্রাসীদের ব্যবহার করা বাড়িটির সন্ধান পেয়েছে পুলিশ। প্যারিস হামলায় ১শ’ ২৯ জন নিহত এবং আহত হন ৪শ’ জনেরও বেশি।

Tags: আইএসপ্যারিসে হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
Previous Post

কুনিও হত্যার তিন আসামী ২ দিনের রিমান্ডে

Next Post

‘নেতিবাচক তথ্য নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে চুক্তি করবে সরকার’

Next Post

‘নেতিবাচক তথ্য নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে চুক্তি করবে সরকার’

‘ডিজিটাল’ বাংলাদেশের ভূয়সী প্রশংসায় ডাচ রানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT