চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিজিটাল’ বাংলাদেশের ভূয়সী প্রশংসায় ডাচ রানী

পান্থ রহমান by পান্থ রহমান
7:23 পূর্বাহ্ন 17, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশের ‘ডিজিটাল’ পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেছেন ডাচ রানী ম্যাক্সিমা। মোবাইল, ইন্টারনেট ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশের পদক্ষেপগুলো বিশ্বে উদাহরণ হয়ে উঠবে বলেও মনে করেন তিনি।

তিন দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং ডাচ রানী ম্যাক্সিমা। সফরের দ্বিতীয় দিনের শুরু গাজীপুরে। ভিয়েলাটেক্স নামে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন রানী। ওই প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে রানী ঘুরে দেখেন কারখানার কার্যক্রম।সেখানে তিনি কথা বলেন পোশাক কর্মীদের সাথে।

রানী পরে রাজাবাড়ি ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে গিয়ে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের কথা শোনেন রানী।

জানতে চান মোবাইল, অনলাইন ও এজেন্ট ব্যাংকিংয়ের অভিজ্ঞতা। সেখানে সাংবাদিকদের ডাচ রানী এবং জাতিসংঘের বিশেষ দূত, রানী ম্যাক্সিমা বলেন, বাংলাদেশীদের একটা বড় অংশ এখনো ব্যাংকিং সেবার বাইরে। ফলে এ রকম ডিজিটাল এবং মোবাইল উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্রুত এবং নিরাপদ অর্থ লেনদেনের সুযোগ এনে দিবে। কেননা ঐ সব অঞ্চলে ব্যাংকের ব্রাঞ্চ স্থাপন করা খুব ব্যয় বহুল।

তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেয়ার উদ্যোগের প্রশংসা করেন।

সব শেষে ব্র্যাকের সহযোগিতা নিয়ে কিভাবে একজন নারী, উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্প শোনেন রানী ম্যাক্সিমা।

Tags: ডাচ রানী
Previous Post

‘নেতিবাচক তথ্য নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে চুক্তি করবে সরকার’

Next Post

ক্যাহিলের ‍হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার জয়, দ্বিতীয়ার্ধে লড়লো বাংলাদেশ

Next Post

ক্যাহিলের ‍হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার জয়, দ্বিতীয়ার্ধে লড়লো বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের স্বরাষ্ট্র সচিবের সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT