চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে বাংলাদেশের ‘কড়া প্রতিবাদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 পূর্বাহ্ন 23, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া’ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর দেশটির হাই কমিশনারকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলম সোমবার রাষ্ট্রীয় ভবন পদ্মায় এসে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন।

মিজানুর রহমান বলেন, “আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।”

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করেছিলো।

পাকিস্তানের এরকম ধৃষ্টতাপূর্ণ প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ‘অনাকাঙ্খিত’ ফাঁসির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

‘পাকিস্তান এ ধরণের কর্মকাণ্ডে ক্ষুব্ধ,’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াও তারা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পাকিস্তান।

১৯৭৪ সালের ৯ নভেম্বর ভারত-পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়, ওই চুক্তিতে বলা হয়েছিলো একাত্তরকে পেছনে ফেলে সবাই সামনের দিকে এগিয়ে যাবে। তাতে করে সুনাম ও সম্প্রীতির বন্ধন দুই-ই বাড়বে।

এর আগে জামায়াতে ইসলামী পাকিস্তানের উদ্যোগে সাকা-মুজাহিদের জন্য গায়েবানা জানাযার আয়োজন করা হয়। কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও গায়েবানা জানাযার পাশাপাশি পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব পাশ করা হয়েছিলো। তখনও এরকম অনাকাঙ্খিত ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছিলো বাংলাদেশ।

Tags: সাকা-মুজাহিদ
Previous Post

এক ঘণ্টা পর শুরু চিটাগং-সিলেট ম্যাচ

Next Post

সিলেটকে ১৮১ রানের লক্ষ্য দিল চিটাগং

Next Post

সিলেটকে ১৮১ রানের লক্ষ্য দিল চিটাগং

যুদ্ধাপরাধীদের বংশধররা নতুন বিষবৃক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT